চলতি বছরেই বিদায় জানাবো ফুটবলকে: মার্তা দা সিলভা

আন্তর্জাতিক নারী ফুটবলে বড় এক তারকার নাম মার্তা ভিয়েরা দা সিলভা।সর্বোচ্চ ছয়বার ব্যালন ডিঅর জয়ের রেকর্ড আছে এই ব্রাজিলীয়ান তারকার। এছাড়া বিশ্বকাপে নারী ও পুরুষ দুই সংস্করণ মিলিয়ে সর্বোচ্চ ১৭ গোল করার কীর্তিও রয়েছে কুইন অব ফুটবলের অধীনে।

ব্রাজিলের জার্সিতে কোপা আমেরিকার শিরোপা জিতেছেন তিনবার। তবে এত অর্জনের ভিড়েও আক্ষেপ রয়েছে এই নারী ফুটবলারের। কারণ এখন পর্যন্ত তার ছুঁয়ে দেখা হয়নি বিশ্বকাপের ট্রফি। এই অপূর্ণতা নিয়েই মার্তা জানিয়ে দিলেন চলতি বছরেই ফুটবলকে বিদায় জানাতে যাচ্ছেন এই কিংবদন্তী।

মার্তা ভিয়েরা দা সিলভা বলেন, ব্রাজিলের হয়ে চলতি বছরেই বিদায় জানাবো ফুটবলকে। ইতোমধ্যে এর নিশ্চয়তা আমি দিয়েছি। এ নিয়ে আমি বেশ শান্ত আছি। কারণ তরুণ ফুটবলারদের সঙ্গে মিশে দেখেছি। তাদের মাধ্যমে ফুটবলের ব্যাপক উন্নতি হবে। এর আগে ২০০৪ ও ২০০৮ সালে অলিম্পিকে অংশ নিয়ে রৌপ্য জেতেন তিনি। 

অলিম্পিকে অংশ নেওয়ার বিষয়ে মার্তা বলেন, আমি যদি অলিম্পিকে খেলতে পারি, তাহলে সেখানে প্রতিটি মুহূর্ত উপভোগ করবো। কারণ অলিম্পিক হোক বা অন্য কিছু ব্রাজিল জাতীয় দলে এটি আমার শেষ বছর। ২০২৫ সালে মার্তা বলে কোনো ফুটবলার থাকবে না ব্রাজিলের ফুটবলে।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি

Walton Ads