জাকির ১২ ছক্কায় সংগ্রহ ১৫৮, মোসাদ্দেক ১০ ছক্কা মেরে থামেন ১৩৩ রানে
জাকির হাসান ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে দারুণ খেলেছেন। শুক্রবার সাভারের বিকেএসপির তিন নম্বর মাঠে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের হয়ে ১২ ছক্কা হাঁকিয়ে সংগ্রহ করেন ১৫৮ রান। অন্যদিকে, দিনের আরেক ম্যাচে ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে আবাহনী লিমিটেডের পক্ষে ১৩৩ রানের বিধ্বংসী ইনিংস খেলেন মোসাদ্দেক। এ রান সংগ্রহে তিনি ১০ ছক্কা হাঁকান।
শাইনপুকুর ক্রিকেট ক্লাবের বিপক্ষে শুরুটা ভালোই করেন জাকির। ৮ চার ও ১২ ছক্কা মেরে ১৩২ বলে ১৫৮ রান সংগ্রহ করেন এই ক্রিকেটার। লিস্ট ‘এ’ ক্রিকেটে দুজনেরই এটি চতুর্থ সেঞ্চুরি, দুজনেরই ক্যারিয়ারসেরা ইনিংস। মোসাদ্দেক অবশ্য সেঞ্চুরির স্বাদ পেলেন দীর্ঘ পাঁচ বছর পর। ২০১৯ সালের এপ্রিলে আবাহনীর হয়ে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের বিপক্ষে সবশেষ সেঞ্চুরি করেছিলেন তিনি।
জাকিরের জড়ো ইনিংসে প্রাইম ব্যাংক ৭ উইকেটে পায় ৩৪১ রানের বড় পুঁজি। ৪৯তম ওভারে জাকির আউট হন আকবর আলীর বলে। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি