বিসিবির হাই পারফরম্যান্স দলের কোচ হতে আগ্রহী আইরিশ হেনরিখ মালান
ডেভিড হেম্প জাতীয় দলের ব্যাটিং কোচের দায়িত্ব পালনের পর থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) হাই পারফরম্যান্স ইউনিটের (এইচপি) প্রধান কোচের পদটি খালি হয়ে যায়। এই পদের জন্য খুব শিগগিরই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হতে চলেছে। ক্রিকবাজ জানিয়েছে, চার জন এইচপি কোচের জন্য আগ্রহ দেখিয়েছেন। এর মধ্যে রয়েছে আয়ারল্যান্ডের প্রধান কোচ হেইনরিখ মালান।
গত বছরের মে মাসে হেম্পকে এইচপির হেড কোচ হিসেবে নিয়োগ দিয়েছিল বিসিবি। চলতি বছরের ২৭ ফেব্রুয়ারি তাকে আবার ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ দেয় বিসিবি। তার পর থেকেই হেম্পের জায়গায় অন্য কাউকে খুজতে থাকে বিসিবি।
ক্রিকবাজের পক্ষ থেকে মালানের কাছে জানতে চাওয়া হলে নতুন দায়িত্ব নেওয়ার বিষয়টি পুরোপুরি উড়িয়ে দেননি তিনি। অপর দিকে বিসিবির এইচপি ইউনিটের চেয়ারম্যান নাইমুর রহমান বলেছেন, এইচপি ইউনিটের সংক্ষিপ্ত তালিকার কোচদের আমরা ইন্টারভিউ নিবো।
এখন দেখার বিষয় মালানকে বিসিবি বিবেচনায় রাখে কিনা। কারণ এইচপির কার্যক্রম মে মাসে শুরু হওয়ার কথা। একই সময় টি-টোয়েন্টি বিশ্বকাপে আবার আইরিশ দলটির দায়িত্বও সামলাবেন তিনি। ফলে প্রত্যাশিত সময়েই মালানের সার্ভিস পাবে না বিসিবি। বিশ্বকাপ শুরু হবে জুন মাসে।
মালান ছাড়াও ওই তালিকায় আছেন অস্ট্রেলিয়ান গ্যাভ্যান টুইনিং ও নাথান হরিটজ এবং দক্ষিণ আফ্রিকার পল অ্যাডামস।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি