পিএসজি ছাড়ার বিষয়টি নিশ্চিত করেছেন এমবাপ্পে, গন্তব্য রিয়াল মাদ্রিদ!
চলতি মৌসুম শেষে প্যারিস সেইন্ট-জার্মেই(পিএসজি) ছাড়ার বিষয়টি নিশ্চিত করেছেন কিলিয়ান এমবাপ্পে। রিয়াল মাদ্রিদই হতে পারে ফরাসি এই তারকা স্ট্রাইকারের পরবর্তী সম্ভাব্য গন্তব্য।
এই ঘোষণার পর ঘরের ক্লাবের সাথে এমবাপ্পের বর্ণাঢ্য ক্যারিয়ারের সমাপ্তির চিত্র সবার সামনে এলো। ১৮০ মিলিয়ন ইউরোতে ২০১৭ সালে মোনাকো থেকে এমবাপ্পে পিএসজিতে যোগ দিয়েছিলেন।
সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা এক ভিডিওতে এ সম্পর্কে ২৫ বছর বয়সী এমবাপ্পে বলেছেন, আমি ঘোষণা করতে চাই যে এটাই পিএসজিতে আমরা শেষ বছর। আমি আর চুক্তি নবায়ন করছি না। আগামী কয়েক সপ্তাহের মধ্যে সব রোমাঞ্চের অবসান হবে। রোববার পার্ক ডি প্রিন্সেসে আমি আমার শেষ ম্যাচ খেলতে যাচ্ছি।
আগামী ১ জুন পিএসজির জার্সিতে এমবাপ্পের আর ওয়েম্বলিতে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল খেলা হলো না। পিএসজিতে সাত বছরের ক্যারিয়ারে ইউরোপের সর্বোচ্চ ক্লাব আসরের শিরোপাও অধরাই থেকে গেলো।
স্প্যানিশ গণমাধ্যম ‘মার্কা’ কয়েক মাস ধরেই ইঙ্গিত দিয়ে আসছিল পিএসজির সাথে বর্তমান চুক্তি শেষে লা গিা চ্যাম্পিয়ন দল রিয়াল মাদ্রিদে যোগ দিতে যাচ্ছেন এমবাপ্পে।
ভিডিও বার্তায় এমবাপ্পে আরো বলেন, এখানে অনেক বেশি আবেগ জড়িত। বিশ্বের অন্যতম সেরা ও ফ্রান্সের সবচেয়ে বড় ক্লাবে এতগুলো বছর খেলার সুযোগ পাওয়া সত্যিই সম্মানের। এই ক্লাবই আমাকে এখানে খেলার সুযোগ করে দিয়েছে। একটি ক্লাবও যে কতটা চাপের মধ্যে থাকতে পারে তার প্রথম অভিজ্ঞতা আমি এখান থেকেই পেয়েছি। অবশ্যই পিএসজিতে আমি খেলোয়াড় হিসেবে আরো বেশী পরিনত হয়েছি। ইতিহাসে সেরা কিছু দলের বিপক্ষে সেরা কিছু চ্যাম্পিয়নের বিপক্ষে খেলার সুযোগ পেয়েছি। এখান থেকে বিদায় সত্যিই কঠিন। আমি আগে কখনই বুঝতে পারিনি এই ধরনের ঘোষণা দেয়াটা এতটা কঠিন। কিন্তু একইসাথে আমি বিশ্বাস করি সাত বছর পর একটি নতুন চ্যালেঞ্জের প্রয়োজন ছিল।
পিএসজি ছাড়ার বিষয়টি নিশ্চিত করেছেন এমবাপ্পে, গন্তব্য রিয়াল মাদ্রিদ!
স্পোর্টস ডেস্ক: চলতি মৌসুম শেষে প্যারিস সেইন্ট-জার্মেই(পিএসজি) ছাড়ার বিষয়টি নিশ্চিত করেছেন কিলিয়ান এমবাপ্পে। রিয়াল মাদ্রিদই হতে পারে ফরাসি এই তারকা স্ট্রাইকারের পরবর্তী সম্ভাব্য গন্তব্য।
এই ঘোষণার পর ঘরের ক্লাবের সাথে এমবাপ্পের বর্ণাঢ্য ক্যারিয়ারের সমাপ্তির চিত্র সবার সামনে এলো। ১৮০ মিলিয়ন ইউরোতে ২০১৭ সালে মোনাকো থেকে এমবাপ্পে পিএসজিতে যোগ দিয়েছিলেন।
সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা এক ভিডিওতে এ সম্পর্কে ২৫ বছর বয়সী এমবাপ্পে বলেছেন, আমি ঘোষণা করতে চাই যে এটাই পিএসজিতে আমরা শেষ বছর। আমি আর চুক্তি নবায়ন করছি না। আগামী কয়েক সপ্তাহের মধ্যে সব রোমাঞ্চের অবসান হবে। রোববার পার্ক ডি প্রিন্সেসে আমি আমার শেষ ম্যাচ খেলতে যাচ্ছি।
আগামী ১ জুন পিএসজির জার্সিতে এমবাপ্পের আর ওয়েম্বলিতে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল খেলা হলো না। পিএসজিতে সাত বছরের ক্যারিয়ারে ইউরোপের সর্বোচ্চ ক্লাব আসরের শিরোপাও অধরাই থেকে গেলো।
স্প্যানিশ গণমাধ্যম ‘মার্কা’ কয়েক মাস ধরেই ইঙ্গিত দিয়ে আসছিল পিএসজির সাথে বর্তমান চুক্তি শেষে লা গিা চ্যাম্পিয়ন দল রিয়াল মাদ্রিদে যোগ দিতে যাচ্ছেন এমবাপ্পে।
ভিডিও বার্তায় এমবাপ্পে আরো বলেন, এখানে অনেক বেশি আবেগ জড়িত। বিশ্বের অন্যতম সেরা ও ফ্রান্সের সবচেয়ে বড় ক্লাবে এতগুলো বছর খেলার সুযোগ পাওয়া সত্যিই সম্মানের। এই ক্লাবই আমাকে এখানে খেলার সুযোগ করে দিয়েছে। একটি ক্লাবও যে কতটা চাপের মধ্যে থাকতে পারে তার প্রথম অভিজ্ঞতা আমি এখান থেকেই পেয়েছি। অবশ্যই পিএসজিতে আমি খেলোয়াড় হিসেবে আরো বেশী পরিনত হয়েছি। ইতিহাসে সেরা কিছু দলের বিপক্ষে সেরা কিছু চ্যাম্পিয়নের বিপক্ষে খেলার সুযোগ পেয়েছি। এখান থেকে বিদায় সত্যিই কঠিন। আমি আগে কখনই বুঝতে পারিনি এই ধরনের ঘোষণা দেয়াটা এতটা কঠিন। কিন্তু একইসাথে আমি বিশ্বাস করি সাত বছর পর একটি নতুন চ্যালেঞ্জের প্রয়োজন ছিল।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি