ব্রুনো ফার্নান্দেজকে ম্যানচেস্টার ইউনাইটেড ধরে রাখতে চায়: টেন হাগ

র্তুগিজ মিডফিল্ডার ব্রুনো ফার্নান্দেজ খেলেন ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে। গুঞ্জন চলছে চলতি মৌসুম শেষে সৌদি প্রো লিগের ক্লাব আল নাসর ব্রুনোকে দলে ভেড়াতে আগ্রহী। যেখানে ফার্নান্দেজের জাতীয় দলের সতীর্থ ক্রিশ্চিয়ানো রোনালদো খেলেন। এর আগে দুজন ইউনাইটেডেও সতীর্থ ছিলেন। বিষয়টি নিশ্চিত করেছে সংবাদমাধ্যম ইএসপিএন। 

ইংলিশ প্রিমিয়ার লিগে (ইপিএল) বুধবার (১৫ মে) রাতে নিউক্যাসল ইউনাইটেডের বিরুদ্ধে ৩-২ ব্যবধানে জয় পায় ম্যানইউ। ম্যাচ শেষে ফার্নান্দেজের দলবদল নিয়ে দলটির কোচ টেন হাগ বলেন, ফার্নান্দেজ ক্লাবের ভবিষ্যৎ পরিকল্পনার অংশ।

সংবাদ মাধ্যম ইএসপিএন বুধবার জানিয়েছিল, ফার্নান্দেজের কথার পরিপ্রেক্ষিতেই টেন হাগ বলেছেন, ক্লাব ব্রুনোকে ফার্নান্দেজকে ধরে রাখতে চায়। এটা নিয়ে কোনো প্রশ্ন নেই। যতদূর জানি সেও ম্যানচেস্টার ইউনাইটেডকে ভালোবাসে, ভক্তদের ভালোবাসে এবং ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে খেলতে পছন্দ করে। সে সব সময় নিজের সেরাটা দেয়। 

ইউনাইটেডের সঙ্গে ফার্নান্দেজের বর্তমান চুক্তির মেয়াদ ২০২৬ পর্যন্ত। কিন্তু ক্লাবটির আর্থিক অবস্থা ভালো যাচ্ছে না। তবে বড় মাপের যেকোনো তারকার জন্য বড় অঙ্কের প্রস্তাব গ্রহণ করতে পারে ইউনাইটেড। নিউক্যাসলের বিপক্ষে জয়ের পর নিজের ক্লাবের প্রতি তাই বার্তা দিয়েছেন ফার্নান্দেজ। তিনি বলেন, ক্লাব আমাকে ভবিষ্যতের অংশ ভাবে, সেটাই মনে করি। সব সময় বলেছি আমি এমন খেলোয়াড় হতে চাই না, যাকে ক্লাব চায় না। যে কারণেই হোক ক্লাব আমাকে না চাইলে চলে যাব।

আগামী রোববার লিগে ইউনাইটেডের শেষ ম্যাচে ব্রাইটনের মুখোমুখি হবে। উয়েফা কনফারেন্স লিগের আগামী মৌসুমে জায়গা নিশ্চিত করতে পয়েন্ট টেবিলে নিউক্যাসলের চেয়ে ভালো করতে হবে টেন হাগের দলকে। সাতে থাকা নিউক্যাসলের সংগ্রহও ৩৭ ম্যাচে ৫৭ পয়েন্ট। গোল ব্যবধানে ইউনাইটেডের চেয়ে এগিয়ে নিউক্যাসল। এ মৌসুমে ইউনাইটেডের এখনো শিরোপা জয়ের সুযোগ আছে। ২৫ মে এফএ কাপ ফাইনালে তারা নগর প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার সিটির মুখোমুখি হবে। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি

Walton Ads