উদ্বিগ্ন হওয়ার কিছু নেই, ব্যাটাররা দক্ষতা নিয়ে কাজ করছে: শান্ত

 টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ব্যাটারদের চরম ব্যর্থতায় যুক্তরাষ্ট্রের মতো দলের কাছে হেরেছে বাংলাদেশ। এই হারে দারুণভাবে আশাহত হয়েছেন ক্রিকেটভক্তরা। মঙ্গলবার (২১ মে) প্রথমে ব্যাট করতে নেমে তাওহিদ হৃদয়ের ফিফটিতে ৬ উইকেটে ১৫৩ রান করে বাংলাদেশ। জবাবে দিতে নেমে ৩ বল ও ৫ উইকেট হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় যুক্তরাষ্ট্র।
 
এই হারে সিরিজে ১-০তে পিাছিয়ে পড়েছে অধিনায়ক নামজুল হোসেন শান্তর দল।হারের পর বাজে ব্যাটিং নিয়ে কথা বলেছেন তিনি। বিশেষ করে টপঅর্ডারের হতাশাজনক পারফরম্যান্স নিয়ে মন্তব্য করেন টাইগার অধিনায়ক।

শান্ত বলেন, ব্যাটিং নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। কারণ প্রত্যেক ব্যাটারই তাদের দক্ষতা নিয়ে কাজ করছে। আমরা সবাই জানি টপঅর্ডারকে ভালো খেলতে হবে। ব্যাটিং ইউনিটের খারাপ করার জন্য আমরা সবাই দায়ী। ব্যাটাররা এটা নিয়ে কাজ করছে। আমরা দীর্ঘদিন ধরে এই জায়গায় কাজ করছি। আমরা আশা করি পরের ম্যাচ থেকে ভালোভাবে ফিরে আসবো। 
 
ব্যাটাররা সবসময়ই ভালো করার চেষ্টা করে উল্লেখ করে শান্ত বলেন, অবশ্যই প্রতিটি ব্যাটার ইচ্ছা করে চেষ্টা করে। আমি যখন পরের ম্যাচে ব্যাট করবো, তখন আমি ১১ বলে ১৫-২০ রান করতে চাই না। আমি আরও বল খেলতে চাই এবং আরও রান করতে চাই।  সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি

Walton Ads