অভিজ্ঞ র‌্যাশফোর্ড-হেন্ডারসনকে বাদ দিয়ে ইউরোর দল ঘোষণা ইংল্যান্ডের

আগামী ১৪ জুন জার্মানিতে পর্দা উঠবে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের ১৭তম আসর। তার আগে ৩৩ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে ইংল্যান্ড। ১৬ জুন সার্বিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে ইউরো শ্রেষ্ঠত্বের অভিযান শুরু করবে ইংলিশরা। কোচ গ্যারেথ সাউথগেটের ঘোষিত ৩৩ সদস্য থেকে ২৬ জনে নেমে আসবে দলটি। 

তবে দলে সুযোগ পাননি ম্যানচেস্টার ইউনাইটেডের মার্কাস র‌্যাশফোর্ড, সাবেক অধিনায়ক জর্ডান হেন্ডারসন, চেলসির রাহিম স্টার্লিং, রিস জেমস, বেন চিলওয়েল, ডর্টমুন্ডের জেডন সাঞ্চোসহ আরো কিছু পরিচিত মুখ। এই ফুটবলারদের কেউ চোটের কারণে, আবার কেউ বাদ পড়েছেন বাজে পারফরম্যান্সের কারণে।

সাউথগেটের দল থেকে বাদ পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে প্রতিক্রিয়া জানিয়েছেন র‌্যাশফোর্ড। স্কোয়াডের স্ক্রিনশট শেয়ার করে তিনি লিখেছেন, গ্যারেথ এবং খেলোয়াড়দের টুর্নামেন্টের জন্য শুভকামনা। ইউরোর আগে শেষ দুটি প্রীতি ম্যাচে আগামী ৩ জুন০ নিউক্যাসলে বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনা ও এর চার দিন পর ওয়েম্বলিতে আইসল্যান্ডের মুখোমুখি হবে ইংল্যান্ড। 
 জ্যারড ব্রান্থওয়েট, লুইস ডাংক, জো গোমেজ, মার্ক গুয়েহি, এজরি কনসা, লুক শ, হ্যারি ম্যাগুয়ের, জ্যারেল কোয়ানসা, জন স্টোনস, কাইরন ট্রিপিয়ের, কাইল ওয়াকার।

মিডফিল্ডার: ট্রেন্ট আলেকজান্ডার আরনল্ড, কনর গ্যালাঘার, কার্টিস জোন্স, কোবি মাইনু, ডেকলান রাইস, অ্যাডাম হোয়ার্টন। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি

Walton Ads