জুয়া খেলে নিষিদ্ধ হলেন ইংলিশ পেসার ব্রাইডন কার্স

৩০৩ টি বাজি ধরার প্রমান পেয়ে ইংল্যান্ডের সম্ভাবনাময় পেসার ব্রাইডন কার্সকে নিষিদ্ধ করেছে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি)। জুয়া খেলার কথা স্বীকারও করেছেন ২৮ বছর বয়সী এই ইংলিশ ক্রিকেটার।

ব্রাইডনের নিষেধাজ্ঞার মেয়াদ ১৬ মাস। এরমধ্যে ১৩ মাস স্থগিত নিষেধাজ্ঞা। গত ২৮ মে তার শাস্তির মেয়াদ শুরু হয়েছে। শেষ হবে আগামী ২৮ আগস্ট। এই সময় কোনো ধরনের আন্তর্জাতিক স্বীকৃত ক্রিকেট খেলতে পারবেন না তিনি।

ব্রাইডন জুয়ায় জড়িত থাকলেও ম্যাচ ফিক্সিংয়ে সংশ্লিষ্টতা খুঁজে পায়নি ইসিবির দায়িত্বরত নতুন স্বাধীন বিভাগ 'ক্রিকেট রেগুলেটর'। বাজি ধরার ম্যাচগুলোতে একাদশে ছিলেন না এই ব্রাইডন। বাজিগুলো ধরেছিলেন ২০১৭ থেকে ২০১৯ সালের মধ্যে।

শুক্রবার (৩১ মে) ব্রাইডন বিবৃতিতে বলেছেন, বাজিগুলো কয়েক বছর আগে ধরলেও অজুহাত হিসেবে এটিকে দাড় করাতে চাই না। আমি আমার কার্যকলাপের সব দায় মাথা পেতে নিচ্ছি। আমি ইসিবি, ডারহাম ও প্রফেশনাল ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনকে ধন্যবাদ জানাতে চাই এই কঠিন সময়ে আমাকে সমর্থন দেওয়ায়।

তিনি আরো বলেন, আপনারা আমাকে যে সমর্থন দিচ্ছেন, তা মাঠের খেলায় যেন শোধ করতে পারি সেটা নিশ্চিত করতে আগামী ১২ সপ্তাহ আমি কঠোর পরিশ্রম করব।

এখন পর্যন্ত ইংল্যান্ডের জার্সিতে ১৪টি ওয়ানডে ও ৩টি টি-টোয়েন্টি খেলেছেন ব্রাইডেন। ভারতে ওয়ানডে বিশ্বকাপে বাঁহাতি পেসার রিস টপলি চোটে পড়লে বদলি হিসেবে বিশ্বকাপে গিয়েছিলেন ব্রাইডেন। গত বছর কেন্দ্রীয় চুক্তিতেও যুক্ত করা হয়েছিল তাকে। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি

Walton Ads