ম্যানচেস্টার টেস্টের আগে ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস স্পষ্ট জানিয়ে দিয়েছেন, তার দল ভারতের সাথে কোনো বাকযুদ্ধ শুরু করবে না। তবে কেউ উত্তপ্ত করলে তারা পিছু হটবে না। লর্ডস টেস্টে দুই দলের মধ্যে তীব্র কথাকাটাকাটি হয়েছিল।

২২ রানের রোমাঞ্চকর জয়ে ইংল্যান্ড সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে আছে। স্টোকস বলেছেন, "বড় সিরিজে উত্তাপ থাকবেই। আমরা ইচ্ছা করে কারো সাথে বাকবিতণ্ডা শুরু করব না, কিন্তু পিছু হটবও না।"

লর্ডস টেস্টে স্টোকস নিজে ২০ ওভার বোলিং করে সাড়া ফেলে দিয়েছিলেন। এ নিয়ে তিনি বলেন, "দুই দিন শুধু বিছানায় কাটাতে হয়েছিল। পরিবার থেকে দূরে থাকতে হয়েছে।" ফিটনেস নিয়ে প্রশংসা করেছেন মোহাম্মদ সিরাজও।

বর্তমানে সিরিজে পিছিয়ে থাকা ভারতের জন্য ম্যানচেস্টার টেস্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ। হেরে গেলে ইংল্যান্ডে সিরিজ জয়ের স্বপ্ন শেষ হবে তাদের। উত্তপ্ত ম্যাচের জন্য প্রস্তুত দুই দল, যেখানে ক্রিকেটের পাশাপাশি মানসিক চাপও থাকবে।

Walton Ads