ভারতীয় স্পিনার কুলদীপ যাদব ইংল্যান্ড সফরের পুরো টেস্ট সিরিজে দলের সঙ্গে থাকলেও একটি ম্যাচেও খেলার সুযোগ পাননি। টিম ম্যানেজমেন্টের এই সিদ্ধান্ত নিয়ে সমালোচনা শুরু হলে কোচ গৌতম গম্ভীর ও অধিনায়ক শুভমন গিল জানালেন ব্যাটিং গভীরতার কারণেই কুলদীপকে খেলানো হয়নি।

এদিকে গম্ভীর এবার কুলদীপের উদ্দেশ্যে কড়া বার্তা দিলেন—"টেস্ট দলে জায়গা পেতে হলে ব্যাটিং শিখতেই হবে!"


কুলদীপ যাদব: টেস্টে অভিজ্ঞতা থাকলেও জায়গা নেই

২০১৭ সালে টেস্টে অভিষেকের পর ৮ বছরে মাত্র ১৩টি টেস্ট খেলেছেন কুলদীপ। এর বড় কারণ ছিল জাদেজা-অশ্বিন জুটির দাপট। তবে এখন অশ্বিন অবসর নিয়েছেন, আর তাই ভাবা হয়েছিল কুলদীপ হবেন ভারতের লিড স্পিনার।

কিন্তু ইংল্যান্ড সফরে একটি ম্যাচেও সুযোগ না পেয়ে ব্যাপক বিতর্ক তৈরি হয়।


ব্যাটিং না পারায় বাদ পড়েছেন কুলদীপ

গম্ভীর স্পষ্ট জানিয়েছেন, দলে ব্যাটিং গভীরতা বজায় রাখার জন্যই কুলদীপকে বাইরে রাখা হয়েছে। তার বদলে সুযোগ পান ওয়াশিংটন সুন্দর, যিনি ২৮৪ রান করেন ৪৭.৩৩ গড়ে এবং শিকার করেন ৭টি উইকেটও।

আরও সুযোগ পান শার্দুল ঠাকুর, নিতীশ কুমার রেড্ডিকরুণ নাইয়ার—সবাই ব্যাটিং-সহায়ক অলরাউন্ডার।


রবিন উথাপ্পার পরামর্শ: "ব্যাটিং শিখো, না হলে সুযোগ পাবা না!"

সাবেক ক্রিকেটার রবিন উথাপ্পা কুলদীপকে পরামর্শ দিয়েছেন ব্যাটিং দক্ষতা বাড়ানোর জন্য। তার ভাষায়, “তাকে দলে রাখতে হলে এমন ব্যাটিং করতে হবে যাতে কেউ কোচ বা অধিনায়ককে দোষ না দিতে পারে। এখন কুলদীপের ব্যাটিংয়ে সীমাবদ্ধতা রয়েছে। এটায় অনেক পরিশ্রম করতে হবে।”

তিনি রবিচন্দ্রন অশ্বিনের উদাহরণ টেনে বলেন, “অশ্বিন ৫-৬টা টেস্ট সেঞ্চুরি করেছে। ৮ বা ৯ নম্বরে নেমে যদি এমন ব্যাটিং করতে পারে, তাহলে টেস্টে জায়গা পাওয়া সহজ হয়।”


এশিয়া কাপ ২০২৫-এ কুলদীপের সুযোগ কতটা?

এবার নজর এশিয়া কাপ ২০২৫-এ, যা হবে সংযুক্ত আরব আমিরাতে, যেখানে স্পিনারদের ভালো সুযোগ থাকে।

চ্যাম্পিয়নস ট্রফি ২০২৫-এ কুলদীপ এবং বরুণ চক্রবর্তী ভালো পারফর্ম করলেও এশিয়া কাপে স্পিন বিভাগে অক্ষর প্যাটেলরবি বিষ্ণোই এগিয়ে রয়েছেন।

অক্ষর প্যাটেল ব্যাটিংয়েও কার্যকরী ভূমিকা রাখতে পারেন, যা তাকে বাড়তি সুবিধা দেয়। ফলে কুলদীপের জায়গা নিশ্চিত নয়, আর এখানেও ব্যাটিং দুর্বলতা তার জন্য বড় বাধা হয়ে দাঁড়াতে পারে।

Walton Ads