আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি) বাংলাদেশের সঙ্গে আসন্ন দ্বিপক্ষীয় সিরিজের পূর্ণাঙ্গ সূচি ঘোষণা করেছে। সব ম্যাচ হবে সংযুক্ত আরব আমিরাতে, যেখানে দুই দল ৩টি করে টি-টোয়েন্টি ও ওয়ানডে খেলবে।

টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে ২ অক্টোবর, বাকি ম্যাচগুলো যথাক্রমে ৪ ও ৬ অক্টোবর অনুষ্ঠিত হবে। ওয়ানডে সিরিজ শুরু ৯ অক্টোবর, বাকি দুইটি ম্যাচ ১১ ও ১৪ অক্টোবর।

এসিবির প্রধান নির্বাহী নাসীব খান বলেছেন, “বাংলাদেশের বিপক্ষে সিরিজ আয়োজনে আমরা গর্বিত। এই সফর পারস্পরিক সম্পর্কের দৃঢ়তা দেখাবে এবং নিরপেক্ষ ভেন্যুতেও বিশ্বমানের ক্রিকেট উপহার দেওয়ার অঙ্গীকারকে স্মরণ করিয়ে দেবে।”

এই সিরিজের মাধ্যমে দুই দেশের ক্রিকেটাররা মাঠে নিজেদের দক্ষতা প্রদর্শনের সুযোগ পাবেন, আর ক্রিকেটপ্রেমীরা উত্তেজনাপূর্ণ লড়াই উপভোগ করবেন।

 

Walton Ads