আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে প্রায় এক বছর আগে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে নিয়মিত খেলা টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান এবার জায়গা করে নিলেন এশিয়ার সর্বকালের সেরা টি-টোয়েন্টি একাদশে।
ইএসপিএন ক্রিকইনফো প্রকাশিত এই একাদশে ভারতের চারজন, শ্রীলঙ্কার তিনজন, পাকিস্তানের দুইজন এবং আফগানিস্তানের একজন খেলোয়াড় রয়েছেন। ওপেনিংয়ে সনাৎ জয়াসুরিয়া ও মাহেলা জয়াবর্ধনে, পরবর্তী ব্যাটিং ক্রমে ভারতের বিরাট কোহলি, সুর্যকুমার যাদব ও মহেন্দ্র সিং ধোনি। ছয় নম্বরে সাকিব, সাত নম্বরে আফ্রিদি, আট নম্বরে রশিদ খান। পেস বোলাররা: উমর গুল, জাসপ্রিত বুমরাহ ও লাসিথ মালিঙ্গা। সেরাদের সঙ্গে থাকছেন পাকিস্তানের সাবেক স্পিনার সাঈদ আজমল।
এই একাদশের অধিনায়ক ও উইকেটরক্ষক রয়েছেন মহেন্দ্র সিং ধোনি। আগামী ৯ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতে শুরু হতে যাওয়া এশিয়া কাপের আগে এই ঘোষণা ক্রিকেটপ্রেমীদের মধ্যে উদ্দীপনা তৈরি করেছে।