বাংলাদেশি ক্রিকেটার তাইজুল ইসলাম প্রথমবারের মতো দক্ষিণ আফ্রিকার এসএ টি-টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি লিগে দল পেয়েছেন। ডারবান সুপার জায়ান্টস তাকে প্রায় ৩৫ লাখ টাকায় দলে অন্তর্ভুক্ত করেছে।
এই দলে তাইজুল পাবেন হেইনরিখ ক্লাসেন, জস বাটলার, সুনীল নারাইন, এইডেন মার্করাম মত তারকাদের সঙ্গে খেলতে সুযোগ। বাংলাদেশের হয়ে মাত্র দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলা এই স্পিনার ঘরোয়া টি-টোয়েন্টিতে ১০৫ ম্যাচে ৮৮ উইকেট নিয়েছেন।
এসএ টি-টোয়েন্টির চূড়ান্ত নিলামে ছিলেন ১৪ জন বাংলাদেশি। তবে সাকিব, মুস্তাফিজ, লিটন ও মিরাজ অবিক্রীত হয়েছেন।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) জোহানেসবার্গে অনুষ্ঠিত হয় এসএ টি-টোয়েন্টির চূড়ান্ত নিলাম। বাংলাদেশের খেলোয়াড়রা ছিলেন – সাকিব আল হাসান, লিটন দাস, তানজিম হাসান, তানজিদ হাসান, মেহেদী হাসান, মেহেদী হাসান মিরাজ, শামীম হোসেন, তাওহিদ হৃদয়, হাসান মাহমুদ, জাকের আলী, শরীফুল ইসলাম, নাহিদ রানা। মোস্তাফিজুর রহমানকে নিলামে তোলা হলেও তিনি অবিক্রীত থেকে যান।