নয় সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে এশিয়া কাপ ২০২৫। এশিয়ার শ্রেষ্ঠত্বের লড়াইয়ে অংশ নিয়েছে মোট আট দল। টুর্নামেন্টের ইতিহাসে সবচেয়ে সফল দল শ্রীলঙ্কা, ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলিয়ে তারা ৬বার শিরোপা জিতেছে। শুধু তাই নয়, সর্বোচ্চ ১৪ বার ফাইনাল খেলেছে লঙ্কানরা।
চলতি আসরেও শ্রীলঙ্কাকে অন্যতম ফেভারিট মনে করা হচ্ছে। সাম্প্রতিক সময়ে দারুণ পারফর্ম করছেন পাথুম নিশাঙ্কা ও ওয়ানিন্দু হাসারাঙ্গা। তবে এই দল নিয়ে একটি বিস্ফোরক মন্তব্য করেছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার ও বিশ্লেষক বাসিত আলি। তিনি বলেছেন, এশিয়া কাপের নাম পরিবর্তন করে ‘শ্রীলঙ্কা কাপ’ রাখা উচিত।
বাসিত আলি বলেন, “শ্রীলঙ্কা ১৪ বার ফাইনালে খেলেছে। ফাইনালে তো পৌঁছায়, তাই না? সোজা কথা, এশিয়া কাপের জায়গায় শ্রীলঙ্কা কাপ হওয়া উচিত।”
এবারের এশিয়া কাপে ‘বি’ গ্রুপে রয়েছে শ্রীলঙ্কা, যেখানে তাদের প্রতিপক্ষ বাংলাদেশ, আফগানিস্তান ও হংকং।