এশিয়া কাপে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুতেই বড় ধাক্কা খেল বাংলাদেশ। ১৩ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে সংগ্রহ মাত্র ৮৩ রান। মেহেদী হাসান ৪* আর অধিনায়ক লিটন দাস ১৮* রানে অপরাজিত আছেন।

জীবন পেয়ে রানআউটে হৃদয়

তাওহীদ হৃদয় ইনিংসটা দীর্ঘ করতে পারেননি। থুশারার ওভারে অযথা রান নেওয়ার চেষ্টায় রানআউট হয়ে যান তিনি। আউট হওয়ার আগের বলেই ক্যাচ দিয়েছিলেন, কিন্তু শ্রীলঙ্কার অধিনায়ক আসালাঙ্কার হাতে বল জমেনি। তখন হৃদয় ছিলেন ৪ রানে। শেষ পর্যন্ত ৮ রানে ফিরে যান সাজঘরে।

দুই ওপেনারের শূন্য রানের বিদায়

ইনিংসের শুরুটা ছিল ভয়াবহ। প্রথম ওভারে নুয়ান থুশারার বলে তানজিদ হাসান শূন্যতে বোল্ড হন। দ্বিতীয় ওভারে দশমন্থ চামিরার বলে শূন্যরানেই বিদায় নেন পারভেজ হোসেন ইমন। ১০ বল খেলে কোনও রান না পেয়েই দুই ওপেনারকে হারায় বাংলাদেশ। প্রথম রান আসে ১৪তম বলে গিয়ে।

টসে ব্যাটিংয়ে পাঠাল শ্রীলঙ্কা

আজ আবু ধাবিতে ‘বি’ গ্রুপের ম্যাচে টস জেতে শ্রীলঙ্কা। আসালাঙ্কা মনে করেছেন পিচটা একেবারেই নতুন, তাই আগে বোলিংয়ের সিদ্ধান্ত নেন। টস হারলেও লিটন দাস বলেন, সুযোগ পেলে তিনি ব্যাটিংই নিতেন।

প্রথম ম্যাচে হংকংকে হারিয়ে শুভসূচনা করেছে বাংলাদেশ। অপরদিকে শ্রীলঙ্কা আজ তাদের এশিয়া কাপ মিশন শুরু করেছে।

একাদশে পরিবর্তন

বাংলাদেশ একাদশে এসেছে একটি পরিবর্তন। তাসকিন আহমেদের জায়গায় এসেছেন শরিফুল ইসলাম। ফাস্ট বোলিংয়ে রয়েছেন মোস্তাফিজুর রহমান ও তানজিম হাসান। অলরাউন্ডার হিসেবে আছেন মেহেদী হাসান ও রিশাদ হোসেন।

শ্রীলঙ্কার একাদশে তিন অলরাউন্ডার— দাশুন শানাকা, কামিন্দু মেন্ডিস ও ওয়ানিন্দু হাসারাঙ্গা। ফাস্ট বোলিং আক্রমণে চামিরা, পাথিরানা ও থুশারা।

 

Walton Ads