এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে ভারতের জয়ের ম্যাচের নায়ক ছিলেন অধিনায়ক সূর্যকুমার যাদব। তার ব্যাট থেকেই এসেছিল জয় নিশ্চিত করা শট। তবে বিতর্ক তৈরি হয় ম্যাচ শেষে প্রতিপক্ষের সঙ্গে হাত না মেলানোকে কেন্দ্র করে। আর সেই বিতর্ক নিয়েই মুখ খুলে বিতর্কে জড়ালেন পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার মোহাম্মদ ইউসুফ।

টিভি অনুষ্ঠানে অশালীন মন্তব্য

১৭ হাজারেরও বেশি আন্তর্জাতিক রান করা ইউসুফ পাকিস্তানের এক টিভি অনুষ্ঠানে সূর্যকুমারকে একের পর এক ‘শূকর’ বলে গালি দেন। অনুষ্ঠানটির সঞ্চালক থামানোর চেষ্টা করলেও তিনি ক্ষোভ থামাতে পারেননি।

ইউসুফ অভিযোগ করেন, “ভারত সিনেমার দুনিয়া থেকে বের হতে পারছে না। আম্পায়ার আর ম্যাচ রেফারি ব্যবহার করে পাকিস্তানকে হারানোর চেষ্টা করছে। এটা লজ্জাজনক।” এরপরই আবার সূর্যকুমারকে গালি দেন তিনি।

সমর্থকদের ক্ষোভ

২০০৩ থেকে ২০১০ পর্যন্ত পাকিস্তানের হয়ে ৯০ টেস্ট, ২৮৮ ওয়ানডে আর ৩টি টি-টোয়েন্টি খেলা ইউসুফের এই মন্তব্য ভালোভাবে নেয়নি ভারতীয় ভক্তরা। সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ ঝড় ওঠে।

পরে ব্যাখ্যা দিলেন ইউসুফ

সমালোচনার মুখে এক্স-এ (সাবেক টুইটার) পোস্ট দিয়ে ইউসুফ লেখেন, “আমি কোনো খেলোয়াড়কে অসম্মান করতে চাইনি। দেশের হয়ে খেলা সবাই সম্মানের যোগ্য।” তবে তিনি প্রশ্ন তোলেন, কেন ইরফান পাঠানের আফ্রিদিকে নিয়ে করা কুকুর-তুলনা তখন প্রশংসা কুড়িয়েছিল?

পাঠান-আফ্রিদি প্রসঙ্গ টেনে আনলেন

ইউসুফ যে ঘটনার কথা তুলেছেন তা ইরফান পাঠানের এক সাক্ষাৎকারে আলোচিত হয়। পাঠান জানান, আফ্রিদির মাঠের বাইরের আচরণই তাকে বেশি বিরক্ত করত।

২০০৬ সালে পাকিস্তান সফরের স্মৃতি টেনে তিনি বলেন, বিমানে আফ্রিদি তার মাথায় হাত দিয়ে বিরক্ত করছিলেন। এরপর গালাগাল করলে তিনি রসিকতা করে বলেন, আফ্রিদি কুকুরের মাংস খেয়ে এসেছে নিশ্চয়ই, তাই ঘেউ ঘেউ করছে। তখনই আফ্রিদি চুপ হয়ে যান।

বিতর্কের আগুনে নতুন ঘি

হ্যান্ডশেক বিতর্কের পর পাকিস্তান এমনকি এশিয়া কাপ ২০২৫ বয়কট করার হুমকিও দিয়েছিল। এবার ইউসুফের মন্তব্যে সেই আগুন আরও ছড়িয়ে পড়েছে।

 

Walton Ads