বৃহস্পতিবার, ৯ অক্টোবর, নারী ওয়ানডে বিশ্বকাপে ভারতের বিপক্ষে ২৫১ রানে অলআউট হওয়ার পর জবাবে ৭ বল ও ৩ উইকেট হাতে রেখে জয় ধরে নেয় দক্ষিণ আফ্রিকা। তবে এই হারের মাঝেও ইতিহাস গড়েছেন ভারতের ওপেনার স্মৃতি মান্ধানা।

২৮ বছর আগে অস্ট্রেলিয়ার ক্রিকেটার ক্লার্ক এক পঞ্জিকাবর্ষে সর্বাধিক রান করেছিলেন। সেই রেকর্ড ভেঙে চলতি বছর ১৭ ওয়ানডেতে ৯৮২ রান করেছেন মান্ধানা। বৃহস্পতিবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাত্র ২৩ রান করে আউট হন, কিন্তু আউট হওয়ার আগে ইতিমধ্যেই বিশ্বরেকর্ড নিশ্চিত করেছেন। এর ফলে প্রথম নারী ক্রিকেটার হিসেবে এক পঞ্জিকাবর্ষে ১০০০ রানের মাইলফলক স্পর্শ করার পথ খুলেছে তার সামনে।

জয় না পেলেও ভারতের ব্যাটিং লাইনআপে রিচা ঘোষ ৭৭ বলে ৯৪ রান করে নজর কাড়েন। তবে অন্য কেউ উল্লেখযোগ্য রান করতে পারেননি। দক্ষিণ আফ্রিকার পক্ষে ৩২ রানে ৩ উইকেট নেন ক্লো ট্রায়ন।

জবাবে প্রোটিয়া নারীরা শুরুতে বিপদে পড়লেও দ্রুত ফিরে আসেন। একশ রানের আগে ৫ উইকেট হারালেও অধিনায়ক লরা ওলভার্ডের ৭০ রান এবং শেষ দিকে নাদিন ডি ক্লার্ক অপরাজিত ৮৪ রান ও ক্লো ট্রায়নের ৪৯ রানের পারফরম্যান্সে ৩ উইকেটে জয় নিশ্চিত করে তারা।

৩ ম্যাচ শেষে এটি ভারতের এই বিশ্বকাপের প্রথম হার। টেবিলে ভারতের অবস্থান তিন নম্বরে। সমান পয়েন্ট থাকা সত্ত্বেও নেট রানরেটে পিছিয়ে থাকার কারণে দক্ষিণ আফ্রিকা চতুর্থ স্থানে আছে।

 

Walton Ads