অস্ট্রেলিয়ার মাটিতে দুটি ডাক শূন্য রান এর পর শেষ পর্যন্ত রান তালিকায় নাম লিখালেন স্টার ব্যাটার বিরাট কোহলি। সিডনি ক্রিকেট গ্রাউন্ডে (এসসিজি) জশ হজলউডের বলেই এসেছে এই রান। আর এই প্রথম রানেই ফাটিয়ে দিলেন স্টেডিয়াম! সাদা পোশাকে হয়তো এই মাটিতে শেষ খেলতে নামলেন তিনি, তাই রান হতেই উপচে পড়া ভক্তদের করতালিতে ভরে গেল পুরো স্টেডিয়াম।
ভারতের তিন ম্যাচের ওডিআই সিরিজের শেষ গেমটি হচ্ছে এই সিডনি ম্যাচ। আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার পর এই সফরে ব্যাট হাতে তেমন কিছুই করতে পারেননি কোহলি। প্রথম দুটি ম্যাচেই তার পারফরম্যান্স আশানুরূপ হয়নি।
অন্যদিকে, রোহিত শর্মার ফেরাটা ছিল বেশ উজ্জ্বল। অ্যাডিলেড ওডিআইয়ে তিনি মারলেন ঝড়ো ৭৩ রানের ইনিংস। আর এবার সিডনিতেও দারুণ এক ফিফটি করে চলেছেন। এই মাঠে তার রেকর্ড অসাধারণ।
কোহলির সেই মুহূর্ত:
ক্যাপ্টেন সুবমান গিলের আউটের পর ক্রিজে নামলেন বিরাট কোহলি। সিডনির দর্শক, যাদের মধ্যে ছিলেন অসংখ্য ভারতীয় সমর্থক, তাকে শ্রদ্ধার সাথে স্বাগত জানান। এরপরই ঘটলো সেই জাদু। কোহলি সোজা এগিয়ে গিয়ে প্রথম বলটিকেই মিড-উইকেটে ঠেলে দিয়ে নিলেন একটি সিঙ্গেল। মাত্র একটি রান, কিন্তু এর জন্য পুরো স্টেডিয়ামে পড়ে গেল গর্জন! একের পর এক ডাক ভাঙতে পেরে রিলিভড একজন খেলোয়াড়ের মতো মুষ্টিবদ্ধ করলেন নিজেই, দেখে মনে হলো পাহাড়সম চাপ কাটলো।
রোহিতের বিশ্বকাপ দখল নিশ্চিত?
আন্তর্জাতিক ক্রিকেট থেকে দীর্ঘ বিরতি কাটিয়ে 'হিটম্যান' রোহিত শর্মা যেন পুরোদমে ফিরেছেন। ভারতের স্কোরবোর্ডে দুই কিংবদন্তির পার্টনারশিপ অর্ধশতক ছুঁই ছুঁই। এই দুই ব্যাটসম্যান একসাথে ৫০০০+ রান করেছেন, যা গাঙ্গুলী-তেন্ডুলকর জুটির পর ভারতের যেকোনো জুটির মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ।
রেকর্ড পার্টনারশিপের পাশাপাশি, অস্ট্রেলিয়ায় রোহিত শর্মার ওডিআই গড় এখন ৫৭.৭, যা যে কোনও ভারতীয় ব্যাটসম্যানের মধ্যে সেরা। সিডনিতে তার রেকর্ড আরও চমকপ্রদ। এই সিরিজে এটি তার দ্বিতীয় ফিফটি এবং সিডনিতে তার তৃতীয় অর্ধশতক। সিডনিতে ভারত যখনই জিতেছে, রোহিত শর্মা তখনই সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন।
ক্যাপ্টেন গিলের ফর্ম হারা?
ভারতীয় কিংবদন্তি রোহিত শর্মা যখন রানের ফোয়ারা ছুটিয়েছেন, আর বিরাট কোহলি যখন সিরিজের প্রথম ফিফটির দিকে এগোচ্ছেন, তখন নতুন ভারতীয় ক্যাপ্টেন সুবমান গিলের পারফরম্যান্স মোটেও ভালো যাচ্ছে না।
সুবমান গিল ওডিআই ফরমেটে বিশ্বের নম্বর ১ ব্যাটসম্যান হলেও, দলের ক্যাপ্টেন নিযুক্ত হওয়ার পর থেকেই তার ব্যাটে জাদু কমছে। অস্ট্রেলিয়ায় তার শেষ ৩ ইনিংসে ৩০ রানের বেশি স্কোর করতে পারেননি তিনি। সব ফরমেটের ক্যাপ্টেনের দায়িত্ব কি তার জন্য বোঝা হয়ে দাঁড়াচ্ছে না তো? এই প্রশ্ন এখন ক্রিকেট প্রেমীদের।