ভারত আর শ্রীলঙ্কায় আগামী বছর বসবে টি-২০ বিশ্বকাপের দারুণ আসর। গতবার টি-২০ বিশ্বকাপ জয়ের পর ভারতের তৎকালীন ক্যাপ্টেন রোহিত শর্মা অবসর নিয়ে নেন।
একইসঙ্গে বিরাট কোহলিও আন্তর্জাতিক টি-২০ ফর্ম্যাটকে বিদায় জানান। এবার আইসিসির পক্ষ থেকে বড় দায়িত্ব পেলেন রোহিত।
অবশেষে অপেক্ষার অবসান। মঙ্গলবার সন্ধ্যায় প্রকাশিত হলো আগামী টি-২০ বিশ্বকাপের ভেনু। এবারের কুড়ি-বিশের বিশ্বকাপে যুগ্ম আয়োজক ভারত ও শ্রীলঙ্কা। ভারতের ৫টি ভেনুতে হবে ম্যাচ। আর শ্রীলঙ্কায় ম্যাচ হবে তিনটি জায়গায়।
জানা গেছে, ইডেন গার্ডেন্সে হবে এবারের টি-২০ বিশ্বকাপের সেমিফাইনাল ম্যাচ। টি-২০ বিশ্বকাপের ভেনু ঘোষণার মাঝে আইসিসি একইসঙ্গে বড় চমক নিয়ে হাজির হয়েছে।
ভারতের হয়ে দু’বার বিশ্বকাপজয়ী রোহিত শর্মাকে বড় দায়িত্ব দিয়েছে আইসিসি। এবার তিনি টি-২০ বিশ্বকাপে আইসিসির ব্র্যান্ড অ্যাম্বাসেডর।
Rohit Sharma, T20 World Cup 2026, ICC brand ambassador, India Sri Lanka T20 WC, Eden Gardens semifinal, Hitman comeback, Virat Kohli retirement, ICC tournament ambassador, T20 World Cup venues, Rohit Sharma captain, cricket news 2025, T20 World Cup schedule, India cricket ambassador, Rohit Sharma T20I retirement, ICC Jay Shah announcement