আইসিসি বা এসিসির কোনো টুর্নামেন্ট হোক না কেন, ভারত-পাকিস্তানকে একই গ্রুপে রাখাই যেন নিয়ম হয়ে দাঁড়িয়েছে। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপেও সেই নিয়মের কোনো ব্যতিক্রম হল না। এবারও গ্রুপ পর্বেই মুখোমুখি হতে যাচ্ছে এই দুই চিরপ্রতিদ্বন্দ্বী দল।
ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ‘ইএসপিএন ক্রিকইনফো’ জানিয়েছে, আগামী ১৫ ফেব্রুয়ারি শ্রীলঙ্কার কলম্বোতেই হবে এই মহারণ। তাদের রিপোর্ট অনুযায়ী, ভারত ও পাকিস্তানের সঙ্গে একই গ্রুপে রয়েছে যুক্তরাষ্ট্র, নেদারল্যান্ডস ও নামিবিয়া।
সবশেষ এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে নানা বিতর্কের জন্ম হয়েছিল। হাত না মেলানো থেকে শুরু করে মাঠের বাইরে নানা ইস্যুতে উত্তপ্ত ছিল পরিবেশ। এবার এশিয়া কাপের সেই উত্তাপই যেন টি-টোয়েন্টি বিশ্বকাপে নিয়ে আসতে চলেছে দুই দলকে।
বিশ্বকাপে ভারতের প্রথম ম্যাচটি হবে ৭ ফেব্রুয়ারি মুম্বাইয়ে, যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে। এরপর ১২ ফেব্রুয়ারি দিল্লিতে নামিবিয়ার বিপক্ষে, ১৫ ফেব্রুয়ারি কলম্বোতে পাকিস্তানের বিরুদ্ধে এবং শেষ গ্রুপ ম্যাচটি খেলবে ১৮ ফেব্রুয়ারি আহমেদাবাদে নেদারল্যান্ডসের বিরুদ্ধে। গ্রুপ পর্বে প্রতিদিন তিনটি করে ম্যাচ অনুষ্ঠিত হবে।
এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজক হচ্ছে ভারত ও শ্রীলঙ্কা। ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে এই বৈশ্বিক টুর্নামেন্ট চলবে ৮ মার্চ পর্যন্ত। পূর্বের শর্ত অনুযায়ী, পাকিস্তান ভারতের মাটিতে কোনো ম্যাচ খেলবে না।
আগের বিশ্বকাপের মতো এবারও ২০টি দলকে ৪টি গ্রুপে ভাগ করা হবে। প্রতিটি গ্রুপ থেকে সেরা দুইটি দল সুপার এইট পর্বে যাবে। সেখান থেকে দুই গ্রুপের সেরা চার দল সেমিফাইনালে খেলার সুযোগ পাবে, এবং শেষে হবে চূড়ান্ত ফাইনাল।
India vs Pakistan T20, T20 World Cup 2024, Colombo match, cricket schedule, India Pakistan rivalry, ICC tournament, Group stage matches, Super Eight, cricket news, Asia Cup controversy, Mumbai match, Sri Lanka venue, Pakistan in India, ESPN Cricinfo, world cup fixtures