টেস্ট দলের কোচের দায়িত্ব থেকে গৌতম গম্ভীরকে সরিয়ে দেয়ার দাবি জোরেশোরে উঠেছে। ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ ২-২ ড্র করলেও, ঘরের মাঠে ভারতের লাল বলের ক্রিকেটের পারফরম্যান্স একেবারেই আশানুরূপ ছিল না।

এখন প্রশ্ন হলো, যদি দক্ষিণ আফ্রিকা সিরিজের পর গম্ভীরকে সত্যিই টেস্ট কোচের পদ থেকে সরিয়ে দেওয়া হয়, তাহলে তাঁর পরবর্তী গন্তব্য কোথায়? কিন্তু সেখানে চমক! কারণ, আইসল্যান্ডের মতো একটি দেশও স্পষ্ট বলে দিয়েছে যে তারা গম্ভীরকে কোচ হিসেবে নেবে না।

বিশ্ব ক্রিকেটে নতুন আগত আইসল্যান্ড দাবি করেছে যে তারা ৭৫ শতাংশ ম্যাচ জিতেছে, তাই তাদের দলে গম্ভীরের মতো কোচের প্রয়োজন নেই। আইসিসির সদস্য তালিকায় না থাকা আইসল্যান্ড ক্রিকেট বোর্ড একটি সোশ্যাল মিডিয়া পোস্টে লিখেছে, "আমাদের সকল সমর্থকদের জানানো যাচ্ছে, আমরা গৌতম গম্ভীরকে আমাদের জাতীয় দলের কোচ হওয়ার জন্য আমন্ত্রণ জানাচ্ছি না। আমাদের ইতিমধ্যেই একজন কোচ আছেন এবং ২০২৫ সালে আমরা ৭৫% ম্যাচ জিতেছি।"

প্রসঙ্গত, চলতি বছর আইসল্যান্ড ক্রিকেট দল লিথুয়ানিয়া, লাটভিয়া এবং ইউক্রেনের বিরুদ্ধে জয় পেয়েছে। শুধুমাত্র পোল্যান্ডের কাছেই তারা হেরেছে।

এভাবেই হাস্যরসাত্মক একটি পোস্টের মাধ্যমে তারা গম্ভীর নিয়ে তাদের মন্তব্য জানাল। এর আগেও তারা আইপিএলের 'ফ্রড একাদশ' নাম দিয়ে একটি মজার টিম তৈরি করে অনুরূপ কৌতুক করেছিল। ২০১৮ সালে প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলা আইসল্যান্ড ক্রিকেট বোর্ড বিশ্বজয়ী ক্রিকেটার গৌতম গম্ভীরকেও রেহাই দেয়নি এবং তাঁর বিষয়েও সোশ্যাল মিডিয়ায় রসিকতা করে বসল।

Keywords: Gautam Gambhir coach, India Test team, Iceland Cricket, social media troll, cricket coach controversy, Team India performance, viral post, cricket news, coach replacement, Iceland cricket board, funny cricket posts, Gambhir removed, South Africa series, cricket humor, coach demand

Walton Ads