শ্রীলঙ্কা ক্রিকেট দলের সাম্প্রতিক ব্যর্থতায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন দেশটির কিংবদন্তি অধিনায়ক অর্জুনা রানাতুঙ্গা। তাঁর অভিযোগ, দলের খেলোয়াড়দের প্রতিভা থাকলেও নেই সঠিক মানসিকতা, নেই মাথা খাটিয়ে খেলার অভ্যাস, আর হার মানার পর লজ্জা বোধও নেই।

এক অনুষ্ঠানে শিক্ষার্থীদের সঙ্গে আলাপচারিতায় তিনি বলেন, আন্তর্জাতিক ক্রিকেটে টিকে থাকতে যে শৃঙ্খলা আর মাইন্ডসেট লাগে—এ দলটিতে তা স্পষ্টভাবে অনুপস্থিত। রানাতুঙ্গা বলেন, “যে শিখতে চায়, তার মাথা থাকে—কীভাবে ব্যাট করতে হয়, কীভাবে বোলিং করতে হয়, কীভাবে ক্যাচ ধরতে হয়।”

শুধু খেলোয়াড় নয়, বোর্ডকেও কাঠগড়ায় তোলেন তিনি। তাঁর মতে, শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের ভুল সিদ্ধান্তগুলো দলের পারফরম্যান্সকে আরও ভেঙে দিচ্ছে।

তিনি বলেন, “মা–বাবা ভুল করলে সন্তানের দিকে আঙুল তুলতে পারি না। শ্রীলঙ্কা ক্রিকেটেও একই সমস্যা। বহু বছর ধরেই এসব বলে আসছি।”

রানাতুঙ্গার মতে, দলে প্রতিভার ঘাটতি নেই—ঘাটতি শৃঙ্খলা ও নিবেদনে। ১৯৯৬ সালের বিশ্বকাপজয়ী দলের সঙ্গে তুলনা টেনে তিনি বলেন, “আজকের ছেলেরা অনেক প্রতিভাবান। কিন্তু শৃঙ্খলা, নিবেদন আর হারের পর লজ্জা—এসব নেই। আমি ম্যাচ হারলে ড্রেসিংরুম থেকে বের হতাম না। আজ সবকিছুই টাকার জন্য।”

ক্রিকেটে আসতে চাওয়া তরুণদের উদ্দেশে তাঁর পরামর্শ, শুধুই টাকার লোভে এই মাঠে নামা উচিত নয়। তিনি বলেন, “যদি ১০–১২ বছর ভালো ক্রিকেট খেলতে পারো, টাকা নিজে থেকেই আসবে। এটাই সঠিক পথ।”

এশিয়া কাপে ব্যর্থতা, পাকিস্তানে ত্রিদেশীয় সিরিজে ধারাবাহিক হার, এমনকি জিম্বাবুয়ের বিপক্ষেও হার—এসব মিলিয়ে শ্রীলঙ্কা ক্রিকেটে চলছে সংকট। এই প্রেক্ষাপটে রানাতুঙ্গার কঠোর মন্তব্য আবারও দল ও বোর্ডের শৃঙ্খলা ও পরিচালনা নিয়ে বড় প্রশ্ন তুলে দিল।

Arjuna Ranatunga criticism, Sri Lanka cricket crisis, Sri Lankan players discipline, Ranatunga comments, Sri Lanka Cricket Board issues, Asian Cup failure, Sri Lanka losing streak, cricket news Sri Lanka, Ranatunga on young players, Sri Lanka team performance, cricket discipline debate, Lanka cricket controversy, Ranatunga speech, Sri Lanka tri-series loss, cricket motivation tips

Walton Ads