পরাজয় যেন লিভারপুলের পিছু ছাড়ছে না। কদিন আগে প্রিমিয়ার লিগে নটিংহ্যাম ফরেস্টের কাছে বিধ্বস্ত হয়েছিল রেডস। সেই হারের ধুলো ঝাড়ার আগেই চ্যাম্পিয়ন্স লিগে ঘরের মাঠে ৪-১ গোলের বিশাল ব্যবধানে হেরে গেল ডাচ ক্লাব পিএসভি আইন্দহোভেনের হাতে।

৬ষ্ঠ মিনিটেই ইভান পেরিসিচের সফল স্পট কিকে এগিয়ে গেল পিএসভি। বক্সে লিভারপুলের ডিফেন্ডার ভার্জিল ভ্যান ডাইকের হাতে বল লাগায় রেফারি পেনাল্টি দিয়েছিলেন।
১৬তম মিনিটে বক্সের ভিতর থেকে কোডি গাকপোর শট গোলকিপার ঠেকালেও ফিরতি শটে ডমিনিক সোবোসলাই লিভারপুলকে সমতায় ফিরিয়ে আনেন।
তবে দ্বিতীয়ার্ধে একের পর এক গোল খেয়ে ধসে পড়ে লিভারপুল। ৫৬তম মিনিটে গাস তিলের গোলে আবার লিড নেয় সফরকারীরা। আর ৭৩তম মিনিটে ও যোগ করা সময়ে দুই গোল করে সোহেইব দ্রিউয়েশ – একেবারে ম্যাচটা উলটে দিয়ে।

দ্বিতীয় হারের স্বাদ পাওয়া লিভারপুল এখন পাঁচ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে ১৩ নম্বরে। দুটি করে জয় ও ড্রয়ে ৮ পয়েন্ট নিয়ে ১৫ নম্বরে পিএসভি। এদিকে রাতের আরেক ম্যাচে ইন্টার মিলানকে ২-১ গোলে হারিয়েছে অ্যাতলেটিকো মাদ্রিদ।

 

Walton Ads