আগামী বছরের ৭ ফেব্রুয়ারি শুরু হচ্ছে টি–টোয়েন্টি বিশ্বকাপের দশম আসর। তার আগে আরও প্রস্তুতি সারতে সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) দুই ম্যাচের টি–টোয়েন্টি সিরিজ খেলবে আয়ারল্যান্ড। শুক্রবার (২৮ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছে ক্রিকেট আয়ারল্যান্ড ও এমিরেটস ক্রিকেট বোর্ড।

জানুয়ারির শেষ দিকেই ইউএই পৌঁছাবে আইরিশ দল। ২৯ জানুয়ারি দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে সিরিজের প্রথম টি–টোয়েন্টি, আর ৩১ জানুয়ারি একই ভেন্যুতে হবে দ্বিতীয় ম্যাচ।

এই সিরিজ শেষ করেই আয়ারল্যান্ড চলে যাবে শ্রীলঙ্কায়। বিশ্বকাপে তাদের গ্রুপে রয়েছে শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া, জিম্বাবুয়ে ও ওমান। শ্রীলঙ্কায় প্রস্তুতি সেরে তারা এরপর উড়াল দেবে ভারতে।

ভারতে আয়ারল্যান্ডের প্রথম ম্যাচ চেন্নাইয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে। এরপর দিল্লিতে তারা মুখোমুখি হবে কানাডা, আফগানিস্তান ও দক্ষিণ আফ্রিকার সঙ্গে।

বর্তমানে আয়ারল্যান্ড বাংলাদেশে তিন ম্যাচের টি–টোয়েন্টি সিরিজ খেলছে। গত বৃহস্পতিবার প্রথম ম্যাচ জিতে এখন বেশ আত্মবিশ্বাসী অবস্থায় রয়েছে দলটি।

 

Walton Ads