ব্যাটিং বিপর্যয়ে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ শুরু করেছে বাংলাদেশ। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে টিকে থাকতে হলে আজকের ম্যাচ জিততেই হবে টাইগারদের। এমন চাপের ম্যাচে টস হেরে ফিল্ডিং নিয়েই মাঠে নামছে লিটন দাসের নেতৃত্বাধীন দল।
শনিবার (২৯ নভেম্বর) সন্ধ্যা ৬টায় চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে শুরু হবে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি। ম্যাচটি সরাসরি দেখা যাবে টি-স্পোর্টস চ্যানেলে।
সিরিজে ঘুরে দাঁড়াতে একাদশে বড় ধরনের পরিবর্তন এনেছে বাংলাদেশ দল। প্রথম ম্যাচের একাদশ থেকে বাদ পড়েছেন জাকের আলী অনিক, রিশাদ হোসেন ও শরীফুল ইসলাম। তাদের জায়গায় স্কোয়াডে ঢুকেছেন নুরুল হাসান সোহান, অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন এবং স্পিনার মেহেদী হাসান।
অন্যদিকে আয়ারল্যান্ড দলও এক ম্যাচ হাতে রেখে সিরিজ নিশ্চিত করার লক্ষ্যে পরিবর্তন এনেছে একাদশে। কার্টিস ক্যাম্ফারের জায়গায় মাঠে নামছেন বেন কালিজ। কানাডায় জন্ম নেওয়া এই মিডল-অর্ডার ব্যাটসম্যান আজ আইরিশ জার্সিতে খেলবেন তার দ্বিতীয় ম্যাচ।
তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, লিটন দাস (অধিনায়ক), সাইফ হাসান, তাওহিদ হৃদয়, নুরুল হাসান সোহান, তানজিম হাসান সাকিব, শেখ মাহেদি হাসান, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, মোহাম্মদ সাইফউদ্দিন।
পল স্টার্লিং (অধিনায়ক), হ্যারি টেক্টর, টিম টেক্টর, লরকান টাকার, গ্যারেথ ডেলানি, জর্জ ডকরেল, মার্ক অ্যাডায়ার, বেন ক্যালিটজ, ম্যাথিউ হামফ্রিজ, জশ লিটল, ব্যারি ম্যাকার্থি।