সিন্ধুর ইতিহাস, গেমসে সোনা জিতে স্বপ্নপূরণ ভারতীয় ব্যাডমিন্টন রানির

 পিভি সিন্ধু (P V Sindhu) সোনা জিতলেন কমনওয়েলথ গেমসে (CWG 2022)। তিনি সোমবার ফাইনাল ম্যাচে হারালেন কানাডার মিশেল লিকে ২১-১৫, ২১-১৩ সেটে। সিন্ধুর ঝুলিতে এইপ্রথম কমনওয়েলথ সোনা। এর আগে ভারতীয় ব্যাডমিন্টন রানি ২০১৪ ও ২০১৮ সালে কমনওয়েলথ গেমসে জিতেছিলেন যথাক্রমে ব্রোঞ্জ ও রুপো।


ভারতীয় ব্যাডমিন্টন রানি যাঁকে হারালেন, তিনি আবার ২০১৪ সালের কমনওয়েংথ চ্যাম্পিয়নও বটে। দারুণ হাড্ডাহাড্ডি ম্যাচ হয়েছে ফাইনালে, যদিও সিন্ধু ১৮-১৪ ব্যবধানে এগিয়ে যাওয়ার পর আর স্নায়ুর চাপ ধরে রাখতে পারেননি বিপক্ষ তারকা। খেলায় অজস্র ভুল করেছেন কানাডার প্রতিযোগী। সিন্ধু সেখানেই বাজিমাত করে গিয়েছেন। তিনি বুঝিয়েছেন অভিজ্ঞতা দিয়ে সব জয় করা যায়। তার মধ্যে তাঁর গতি, ক্ষীপ্রতার কাছে পেরে ওঠেননি প্রতিপক্ষ।


ম্যাচের দ্বিতীয় সেটেও সিন্ধুর সার্ভ, ভলি, ব্যাকহ্যান্ডের কাছে শিশু লেগেছে মিশেলকে। তিনি যতবার নেট প্লে খেলার চেষ্টা করেছেন, ততবারই সিন্ধু তাঁকে কোর্টের নানা প্রান্তে দৌড় করে পয়েন্ট কুড়িয়েছেন।

বাকি সতীর্থরা যখন ব্যর্থ হলেন, সেইসময় সিন্ধু স্বাধীনতার ৭৫তম বর্ষের ঠিক আগে ব্রিটিশ ভূমিতে ভারতের বিজয়পতাকা ওড়ালেন। পোডিয়ামে সোনার পদক গলায় দাঁড়াতেই প্রেক্ষাগৃহে বেজে উঠল জনগনমন…।খবর দ্য ওয়ালের /এনবিএস/২০২২/একে

Walton Ads