প্রতিপক্ষের গোলমুখে খুব বেশি সুযোগ তৈরি করতে পারেনি রিয়াল মাদ্রিদ। পুরো ৯০ মিনিটে লক্ষ্যে শট নিতে পেরেছে মাত্র তিনটি। তার একটিতেই জালের দেখা পান কিলিয়ান এমবাপে। ম্যাচের একেবারে শেষদিকে পেনাল্টি থেকে আবারও গোল করেন ফরাসি এই তারকা। ভিয়ারিয়ালকে হারিয়ে বার্সেলোনাকে টপকে লা লিগার পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে গেল রিয়াল মাদ্রিদ।

প্রতিপক্ষের মাঠে শনিবার রাতে লা লিগার ম্যাচে ২–০ গোলের জয় পায় কার্লো আনচেলত্তির দল। দুই গোলই আসে দ্বিতীয়ার্ধে।

এই জয়ে ঘরোয়া লিগে টানা পঞ্চম ম্যাচে জয় পেল রিয়াল মাদ্রিদ। ২১ ম্যাচে ১৬ জয় ও ৩ ড্রয়ে তাদের পয়েন্ট দাঁড়াল ৫১।

রিয়ালের চেয়ে দুই পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে নেমে গেছে বার্সেলোনা। তবে শিরোপাধারীরা এখনো একটি ম্যাচ কম খেলেছে।

চ্যাম্পিয়নস লিগে গত মঙ্গলবার মোনাকোর বিপক্ষে ৬–১ গোলের বড় জয়ের ম্যাচ থেকে ভিয়ারিয়ালের বিপক্ষে একাদশে মাত্র একটি পরিবর্তন আনেন রিয়াল কোচ কার্লো আনচেলত্তি।

চলতি মৌসুমে লা লিগার সর্বোচ্চ গোলদাতা এমবাপে। ২০ ম্যাচে তার গোলসংখ্যা এখন ২১। লিগে আর কোনো খেলোয়াড়ের গোল ১৪-এর বেশি নয়।

এই হারের পর ২০ ম্যাচে ৪১ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে রয়েছে ভিয়ারিয়াল। সমান পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে আতলেতিকো মাদ্রিদ।

 

Walton Ads