নিরাপত্তা শঙ্কায় আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে যেতে রাজি হয়নি বাংলাদেশ। বিসিবি ভেন্যু বদলের জন্য আইসিসিকে অনুরোধ করলেও ক্রিকেটের সবচেয়ে বড় সংস্থা সেই অনুরোধ রাখেনি। শেষমেশ বাংলাদেশকে ছাড়াই মাঠে গড়াতে যাচ্ছে এবারের বিশ্বকাপ। আইসিসির এমন আচরণে ক্রিকেট দুনিয়ায় প্রশ্ন উঠেছে অনেক।

এর আগে ভারত কোনো কারণ না দেখিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তানে খেলতে যায়নি। তখন আইসিসি তাদের জন্য হাইব্রিড মডেলে বিকল্প ভেন্যুর ব্যবস্থা করে দিয়েছিল। কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে একটুও নমনীয় হয়নি আইসিসি!
তবে বাংলাদেশের না থাকা নিয়ে মোটেও মাথা ঘামাতে রাজি নন অস্ট্রেলিয়ার অধিনায়ক মিচেল মার্শ। তার মতে, টাইগাররা না খেললে না খেলল, নিজেদের খেলায় ফোকাস করাই এখন সবচেয়ে জরুরি।

পাকিস্তানের বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচ শেষে সাংবাদিকরা মার্শকে প্রশ্ন করেন, “আইসিসির পূর্ণ সদস্য বাংলাদেশ নিরাপত্তার কারণে বিশ্বকাপ খেলছে না। একজন খেলোয়াড় হিসেবে এটা নিয়ে আপনার অনুভূতি কী”
জবাবে মার্শ সোজাসাপ্টা বলেন, “আমরা বিশ্বকাপে যাচ্ছি শুধু জেতার জন্য। আমরা সেটাতেই পুরোপুরি ফোকাস করতে চাই। 

আমাদের নিরাপত্তার দায়িত্বে যারা আছেন, অস্ট্রেলিয়া দল হিসেবে আমরা তাদের ওপর পুরো ভরসা রাখি।”
মার্শের এই উত্তরে স্পষ্ট, বাংলাদেশ না থাকুক, অজিদের লক্ষ্য একটাই—ট্রফি নিয়ে দেশে ফেরা!

 

Walton Ads