টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটের গুরুত্বপূর্ণ ম্যাচে দক্ষিণ আফ্রিকার দেওয়া ১৮৮ রানের টার্গেট তাড়া করতে নেমে শুরুতেই বিপর্যয়ে পড়েছে ভারত। মাত্র ৪.৩ ওভারে ২৬ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়েছে টিম ইন্ডিয়া।

রোববার আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় দক্ষিণ আফ্রিকা। কিন্তু ইনিংসের প্রথম ৪ ওভারেই মাত্র ২০ রানে টপঅর্ডারের ৩ ব্যাটসম্যানকে হারিয়ে কোণঠাসা হয়ে পড়ে প্রোটিয়ারা।
দলের এমন কঠিন পরিস্থিতিতে হাল ধরেন ডেওয়াল্ড ব্রেভিস ও ডেভিড মিলার। চতুর্থ উইকেটে তারা ৫১ বলে ৯৭ রানের দারুণ জুটি গড়েন। জুটি ভাঙার পর আবার ব্যাটিং বিপর্যয়ে পড়ে দক্ষিণ আফ্রিকা।

ব্রেভিস ২৯ বলে ৩ চার ও ৩ ছক্কায় ৪৫ রান করে ফেরেন। মিলার ৩৫ বলে ৭ চার ও ৩ ছক্কায় দলীয় সর্বোচ্চ ৬৩ রান করেন। শেষদিকে ট্রিস্টান স্টাবস ২৪ বলে ১ চার ও ৩ ছক্কায় অপরাজিত ৪৪ রান করে দলকে লড়াইয়ের জায়গায় রাখেন।
শেষ পর্যন্ত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৮৭ রান করে দক্ষিণ আফ্রিকা। ভারতের হয়ে জসপ্রিত বুমরাহ ৪ ওভারে মাত্র ১৫ রান দিয়ে ৩ উইকেট নেন। আরেক পেসার আর্শদীপ সিং ৪ ওভারে ২৮ রান দিয়ে ২ উইকেট শিকার করেন।
প্রসঙ্গত, ২১ ফেব্রুয়ারি পাকিস্তান-নিউজিল্যান্ডের সুপার এইটের প্রথম ম্যাচ বৃষ্টিতে ভেসে যায়। আজ ২২ ফেব্রুয়ারি দ্বিতীয় সুপার ম্যাচে শ্রীলঙ্কাকে নিজেদের ঘরের মাঠে ৯৫ রানে গুঁড়িয়ে ৫১ রানের দাপুটে জয় তুলে নেয় ইংল্যান্ড।

 

Walton Ads