শুরুর থেকেই অ্যাশেজ সিরিজ নিয়ে থাকে বাড়তি উন্মাদনা ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার ক্রিকেটপ্রেমীদের মধ্যে। যদিও সাম্প্রতিক সময়ে টেস্ট ক্রিকেটে দর্শকদের আগ্রহ কিছুটা কমেছে, অ্যাশেজ সিরিজ তার রোমাঞ্চ ধরে রেখেছে। বিশেষ করে শেষ কয়েকটি সিরিজে দিবা-রাত্রির টেস্ট ম্যাচ দর্শকদের উত্তেজনা আরও বাড়িয়েছে।

তবে এবার এক দুঃসংবাদ। সামনে অ্যাশেজে আর দেখা যাবে না পিংক বল বা দিবা-রাত্রির টেস্ট। ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার ক্রিকেট বোর্ডের কর্মকর্তাদের আলোচনার ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, জানিয়েছে ইংলিশ সংবাদমাধ্যম দ্য ডেইলি মেইল।

আন্তর্জাতিক ক্রিকেটের ভবিষ্যৎ সফরসূচি এবং বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের নির্দেশনা অনুযায়ী দিবারাত্রির টেস্ট আয়োজন করতে হলে দুই দেশের সম্মতি প্রয়োজন। কিন্তু ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) এই ধরনের টেস্টের পক্ষে নয়।

যদিও ইসিবি মনে করেন অ্যাশেজের মতো মর্যাদাপূর্ণ সিরিজে গোলাপি বলের টেস্ট দরকার, সম্প্রচারকারী প্রতিষ্ঠানগুলো গোলাপি বলের টেস্টের পক্ষে। চলতি মৌসুমে অ্যাশেজ সিরিজে অস্ট্রেলিয়ায় রেকর্ড পরিমাণ দর্শক উপস্থিত ছিল, যার একটি বড় কারণ গোলাপি বলের টেস্টকে মনে করা হচ্ছে।

আগামী বছরের ১১ থেকে ১৫ মার্চ মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিতব্য একমাত্র ১৫০ বছরপূর্তি টেস্টই হবে অ্যাশেজে গোলাপি বলের শেষ ম্যাচ। এরপর থেকে অ্যাশেজে আর কোনো দিবা-রাত্রির টেস্ট দেখা যাবে না।

 

Walton Ads