টি-টোয়েন্টি বিশ্বকাপে নিউজিল্যান্ডকে ৯৬ রানের বিশাল ব্যবধানে হারিয়ে প্রথম দল হিসেবে টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হলো ভারত। একই সঙ্গে একটি রেকর্ডও গড়ল সূর্যকুমার যাদবরা—বিশ্বকাপ ইতিহাসে প্রথম দল হিসেবে তিনবার শিরোপা জেতার গৌরব অর্জন করল ভারত।

এই শিরোপা জয়ে সবচেয়ে বড় অবদান রেখেছেন জাসপ্রিত বুমরাহ। ভারতের বেশিরভাগ মাঠে ব্যাটিং সহায়ক উইকেট থাকায় ব্যাটারদের সুবিধা ছিল, কিন্তু বুমরাহ ছিলেন ব্যতিক্রম। তিনি ব্যাটারদের খেলতে অসুবিধা সৃষ্টি করে ভারতকে শিরোপা জিততে সাহায্য করেছেন।

ফাইনালেও বুমরাহর পারফরম্যান্স চোখে পড়ার মতো ছিল। হাই স্কোরিং ম্যাচে কিপটে বোলিং এবং ৪ উইকেট শিকার করে নিউজিল্যান্ডের মেরুদণ্ড ভেঙে দেন। এই দারুণ পারফরম্যান্সের জন্য ম্যান অব দ্য ফাইনাল হয়েছেন বুমরাহ।

ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব বলেন, “গত ম্যাচের পর তো সাঞ্জু বলেছেই যে ম্যাচ-সেরার পুরস্কার বুমরাহকে দিতে চাই। এক প্রজন্মে এমন বোলার একজনই আসে। আমি ওকে জাতীয় সম্পদ বলতেই পারি।”

তিনি আরও যোগ করেন, “সে জানে কখন কী করতে হবে এবং কীভাবে করতে হবে। কোনো সংশয় নেই যে এই খেলার সেরা সে এবং আশা করি, সে এটা ধরে রাখবে।”

 

Walton Ads