সত্যিকারের মেসিকে দেখলাম: ক্রোয়েশিয়া কোচ দালিচ

ক্রোয়েশিয়ার ডিফেন্ডারদের কাটিয়ে বক্সে ঢুকে গোলপোস্টের পাশ থেকে জুলিয়ান আলভারেজকে যে নিখুঁত পাসে লিওনেল মেসি গোল করালেন, তা মুগ্ধ করেছে গোটা বিশ্বকে। পেনাল্টি থেকে আর্জেন্টিনাকে এগিয়ে দেন ৩৫ বছর বয়সী অধিনায়ক। সত্যিকারের মেসিকে এই ম্যাচে দেখতে পেয়েছেন প্রতিপক্ষ ক্রোয়েশিয়ার কোচ জ্লাতকো দালিচ।

এখন জীবনের একমাত্র আক্ষেপ বিশ্বকাপ ট্রফি থেকে আর একটি জয় দূরে মেসি। কাতারে ছয় ম্যাচে করেছেন ৫ গোল। ভেঙেছেন আর্জেন্টিনার সর্বকালের শীর্ষ বিশ্বকাপ গোলদাতার রেকর্ড। দুর্দান্ত এই মেসির বিপক্ষে কিছুই করার ছিল না বললেন দালিচ। তার মতে, এই ম্যাচে নিজের সেরা পারফরম্যান্স করেছেন মেসি।

কাতার বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে ক্রোয়েশিয়ার জালে তিনবার বল জড়িয়ে ফাইনাল নিশ্চিত করেছে লিওনেল মেসির আর্জেন্টিনা। এই ম্যাচে মেসি গোল করেছেন, গোল করিয়েছেন। মেসির বাম পায়ের জাদু আর আলভারেজের দূরন্ত গতিতে বিশ্বকাপের মঞ্চে অসাধারণ এক জয় তুলে নিয়েছে আর্জেন্টিনা।

একটি গোল ও একটি অ্যাসিস্টে আবারও ম্যাচসেরা হয়েছেন সাতবারের ব্যালন ডি’অর জয়ী। তাকে প্রশংসায় ভাসিয়ে প্রতিপক্ষ দলের কোচ দালিচ বললেন,  সে বিশ্বের সেরা খেলোয়াড়। সে বিপজ্জনক ছিল এবং তার সেই সামর্থ্য আছে। তার টেকনিক আছে এবং উচ্চ পর্যায়ের খেলা খেলেছে। এটাই সত্যিকারের মেসি যাকে আমরা দেখার আশা করি।

বিএস/ওডে/সি

Walton Ads