মেসি খুব ভাল খেলেছেন: তসলিমা নাসরিন

কাতার বিশ্বকাপে গ্রুপপর্বের শেষে ম্যাচে পোল্যান্ডের বিপক্ষে পেনাল্টি মিস করায় লিওনেল মেসির তীব্র সমালোচনা করেন নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিন। এমনকি যারা মেসিভক্ত, তাদেরও এক হাত নিয়েছিলেন এই লেখিকা। গত রাতে সেমিতে আলবিসেলেস্তেদের জয়ের পর সেই মেসিরই বন্দনায় মেতেছেন তসলিমা নাসরিন।

সেমিফাইনালে আর্জেন্টিনার দারুণ জয়ের পর ফেসবুক স্ট্যাটাসে তসলিমা নাসরিন লিখেছেন, ক্রোয়েশিয়ার বিপক্ষে মেসি ভালো খেলেছেন। তৃতীয় গোলটা মেক করে দেওয়া তো দেখার মতো। মেসির মুখে হাসিও ফুটেছে আজ ভালো। কোলেও চড়েছেন অনেকের। এসব দৃশ্য তো চমৎকার।

এদিকে, আগামী রোববার (১৮ ডিসেম্বর) বিশ্বকাপের শেষ ম্যাচ খেলতে নামবেন লিওনেল মেসি। এ ব্যাপারে অবশ্য আগেই ইঙ্গিত দিয়ে রেখেছিলেন। বাকি ছিল আনুষ্ঠানিক ঘোষণা। ক্রোয়েশিয়াকে হারিয়ে আর্জেন্টিনাকে স্বপ্নের বিশ্বকাপ ফাইনালে তোলার পর সেই ঘোষণাও দিয়ে দিলেন সর্বকালের অন্যতম সেরা এই ফুটবলার।

মেসির বয়স এখন ৩৫। পরবর্তী বিশ্বকাপের সময় ৪০ ছুঁই ছুঁই মেসি যে খেলবেন না, সেটার ইঙ্গিত আগেই দিয়ে রেখেছিলেন। বাকি ছিল আনুষ্ঠানিক ঘোষণা। ক্রোয়েশিয়াকে হারিয়ে আর্জেন্টিনাকে স্বপ্নের বিশ্বকাপ ফাইনালে তোলার পর সর্বকালের অন্যতম সেরা এই ফুটবলার জানিয়ে দিলেন, এটাই তার শেষ বিশ্বকাপ।

ফুটবল বিশ্ব যেন কোরাস তুলছে, সোনালি ট্রফিটা উঠুক আর্জেন্টাইন মহাতারকা মেসির হাতে। সেই মাইলফলক থেকে আর মাত্র এক ম্যাচ দূরে তিনি। এই মাহেন্দ্রক্ষণে আর্জেন্টিনার গণমাধ্যম দারিও দেপোর্তিভো ওলেকে মেসি জানান, এটা অর্জন করতে পারায় আমি খুবই খুশি। ফাইনাল খেলে আমার বিশ্বকাপ যাত্রার ইতি টানব।

মেসি যোগ করেন, পরের বিশ্বকাপ এখনো অনেকটা বাকি। আমার মনে হয় না আমি সেটায় থাকতে পারব। তাই চ্যাম্পিয়ন হয়ে শেষ করতে পারাটা কবে দারুণ। আমরা আমাদের সর্বোচ্চটা দিয়ে সেই চেষ্টা করে যাব।

বিএস/ওডে/সি

Walton Ads