ইংল্যান্ডের দায়িত্ব ছাড়বেন কি না ভাবতে সময় চান গ্যারেথ সাউথগেট
ফ্রান্সের বিপক্ষে ২-১ ব্যবধানে বেজেছে ফ্রান্সের বিদায়ঘণ্টা। এরপর থেকেই গুঞ্জন উঠেছে হয়তো দায়িত্ব ছাড়তে পারেন ইংলিশ কোচ গ্যারেথ সাউথগেট। ইংল্যান্ডকে নিয়ে টানা তিন মেজর টুর্নামেন্টে শিরোপা জিততে ব্যর্থ হওয়া সাউথগেট অবশ্য এখনও নেননি কোনো সিদ্ধান্ত।
২০১৬ সালে ইংল্যান্ড ফুটবল জাতীয় দলের দায়িত্ব নেন গ্যারেথ সাউথগেইট। তার অধীনে ২০১৮ বিশ্বকাপ, ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ এবং সবশেষ কাতার বিশ্বকাপে লড়েছে ইংলিশরা। কোনো প্রতিযোগিতাতেই চ্যাম্পিয়ন হতে পারেনি সাউথগেটের দল। ইংলিশ কোচ অবশ্য নিজের ভবিষ্যত নিয়ে ভাবতে সময় চান।
টকস্পোর্টের সঙ্গে আলাপকালে গ্যারেথ সাউথগেইট বলেন, বিশ্বকাপই সবসময় আমার লক্ষ্য ছিল। আর প্রত্যেক টুর্নামেন্টের পর সবকিছু নিয়ে চিন্তা-ভাবনার জন্য কিছু সময় প্রয়োজন হয় আমাদের।
সাউথগেট বলেন, এই প্রতিযোগিতাগুলো আপনাকে ক্লান্ত করে দেবে। আমি মনে করি, প্রত্যেক টুর্নামেন্টের পরই ফুটবল ফেডারেশনের সঙ্গে কথা বলা এবং সবকিছু নিয়ে আলোচনা করা। দলের জন্য সঠিক সিদ্ধান্ত নিতে এটাই মোক্ষম সময়। আর দলের ভালোর জন্যই সুচিন্তিত সিদ্ধান্ত নিতে চান সাউথগেট। ইংলিশ কোচ বলেন, আমার সময় প্রয়োজন। এখন এই সিদ্ধান্ত নেয়ার সঠিক সময় নয়।
কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে থামে ইংল্যান্ডের শিরোপা স্বপ্ন। সাউথগেট বলেন, আপনি বিশ্বকাপের জন্য চার বছর ধরে একটি দল গোছান।
আপনি বিশ্বাস করেন যে, আপনার এমন একটা দল আছে যারা প্রতিদ্বন্দ্বিতা করতে এবং শিরোপা জিততে সক্ষম। এরপর ব্যর্থতা কষ্টদায়ক। বিশ্বকাপের কাছাকাছি চলে যাওয়ার পর দায়িত্ব নিয়ে নিয়ে সিদ্ধান্ত নেয়া কঠিন। তাই আমার সময় দরকার।
বিএস/ওডে/সি