জেসিকার প্রেমে পড়েছেন নেইমার
নেইমারের প্রেমের দরজায় কড়া নাড়ছেন জেসিকা তুরিনি নামের এক সুন্দরী নারী! বিভিন্ন সময়ে বিভিন্ন নারীর কাছ থেকে পাওয়া প্রেমের প্রস্তাব গ্রহণ করতে কার্পণ্য করেননি নেইমার। ব্রুনা মার্কেজিন, লারিসা মাচেদো মাচাদো, থাইলা আয়লা, কারোলিনা দানলাস, বারবারা ইভানস, লারিসা অলিভেইরা...এরই ধারাবাহিকতায় এবার নতুন রোমাঞ্চ খুঁজে পেয়েছেন নেইমার। তবে বর্তমানে সুন্দরী নারী জেসিকার সাথে শোনা যাচ্ছে আর প্রেমের গুঞ্জন।
জিশোডটগ্লোবো নামের ব্রাজিলিয়ান সংবাদমাধ্যমের প্রকাশ, নেইমার হয়তো আবার প্রেমে পড়েছেন। তার নতুন প্রেমিকার নাম জেসিকা। তিনি তুরিনি একজন মডেল এবং ডিজিটাল ইনফ্লুয়েন্সার। ২০১৪ সালে সুন্দরী প্রতিযোগিতা মিস এসপিরিতো সান্তোতে প্রথম হয়েছিলেন তিনি।
জেসিকা তুরিনি ফুটবল-বিশ্বের নজরে এসেছেন কাতার বিশ্বকাপের সময়। গ্যালারিতে তাকে ব্রাজিলের সমর্থন করতে দেখা গেছে। ব্রাজিলের ম্যাচ চলাকালে নিজের মুঠোফোন দিয়ে মাঠের নানা ঘটনা ভিডিও করেছেন তিনি নিয়মিত। এ ছাড়া নেইমারের গোলের পর ব্রাজিলের জার্সিতে থাকা সিবিএফের লোগোতে চুমো আকতেও দেখা গেছে তাকে।
৩০ বছর বয়সী এই মডেলের বাস ব্রাজিলের সাও পাওলোতে। তিনি গো-কার্ট রেস করেন এবং সার্ফিং শুরু করেছেন। মডেলিংয়ের পাশাপাশি তার পরিবারের অন্তর্গত কোম্পানিতে যোগাযোগ ব্যবস্থাপক হিসাবে কাজ করেন তিনি।
এনবিএস/ওডে/সি