বিপিএল ও অস্ট্রেলিয়ার বিগব্যাশ থেকে পিএসএল ভালো: পিসিবি সভাপতি

পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সভাপতি নাজাম শেঠি নিজ দেশের টুর্নামেন্ট পাকিস্তান সুপার লিগ (পিএসএল) নিয়ে মন্তব্য করেই ক্ষান্ত হননি। সেখানে তুলনা করে বাংলাদেশকে পিছিয়ে রেখেছেন তিনি। বাংলাদেশের সঙ্গে পিছিয়ে রেখেছেন অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা ও আরব আমিরাতকেও।

গত শুক্রবার পাকিস্তান সুপার লিগের (পিএসএল) আসন্ন আসরের সূচি প্রকাশ করে পিসিবি। এরপরে সংবাদ সম্মেলনে কথা বলেন নাজাম শেঠি। সেখানে তিনি নিজেদের টুর্নামেন্টকে সেরার তালিকায় রাখতে অনেক দেশকে নিয়ে কথা বলেন। তার মধ্যে তিনি বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) নিয়েও কথা বলেন।

নাজাম শেঠি বলেন, আমাদের সঙ্গে প্রতিযোগিতা করে পারবে না বলেই বাংলাদেশ, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা ও আরব আমিরাত তাদের লিগগুলো আগেই শুরু করে দিয়েছে। এতে বোঝা যায় পিএসএল তাদের থেকে এগিয়ে, তাদের থেকে ভালো। এ সময় পিসিবি প্রধান আরও বলেন, আমরা আগের চেয়ে পিএসএলকে আরও শক্তিশালী করে তোলার চেষ্টা করছি। বিশ্বের প্রথম সারির খেলোয়াড়দের প্রথম পছন্দের জায়গা তৈরি করার লক্ষ্যে কাজ করা হচ্ছে। আশা করি সে যাত্রায় আমরা সফল হতে পারব।

আগামী ১৩ ফেব্রুয়ারি থেকে শুরু হবে পাকিস্তানের এই লিগটি। চার ভেন্যুতে হতে যাওয়া এই টুর্নামেন্ট শেষ হবে ১৯ মার্চ। এদিকে, চলতি বছর জানুয়ারিতে একই সঙ্গে শুরু হয়েছে বিপিএল, বিগ ব্যাশ, এসএ টোয়েন্টিসহ আইএলটি-২০ লিগ।


এনবিএস/ওডে/সি

Walton Ads