বৃহস্পতিবার যুববিশ্বকাপ জয়ের তিন বছর

যুববিশ্বকাপ জয়ের দেখতে দেখতে তিন বছর পূরণ হলো বৃহস্পতিবার ৯ ফেব্রুয়ারি ২০২০-এই দিনটি বাংলাদেশ ক্রিকেটে ইতিহাস রচনা করে ছিল আকবর-শরিফুলরা। দক্ষিণ আফ্রিকার মাঠে আজকের এই দিনে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে হারিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপ শিরোপার স্বাদ পেয়েছিল বাংলাদেশ। অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলের হাত ধরে এসেছিল সেই  সোনালী মুহুর্ত।

সেই বিশ্বকাপজয়ী দলের ক্রিকেটারদের নিয়ে স্বপ্ন দেখেছিলেন কোটি ক্রিকেট ভক্তরা।  দেখতে দেখতে তিন বছর কেটে গেছে বিশ্বকাপ দলে সুযোগ পাওয়া ১৫ ক্রিকেটারের মধ্যে ইতোমধ্যে বাংলাদেশ জাতীয় দলের হয়ে অভিষেক হয়েছে চার ক্রিকেটারের।

জাতীয় দলের পাইপলাইনে আছেন আরো কয়েকজন। বাকিরা নিজেদের প্রমান করার  দৌড়ে ছুটে চলেছে। ভালো করছেন ঘরোয়া ক্রিকেটের শীর্ষ পর্যায়ে। এছাড়া বিসিবির হাইপারফর্মম্যান্স (এইচপি), বিসিবি ‘এ’ দলেও রয়েছেন সেই দলের সদস্যরা।

এনবিএস/ওডে/সি

Walton Ads