নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে শ্রীলঙ্কার শুভ সূচনা
দক্ষিণ-আফ্রিকার মাটিতে পর্দা উঠেছে ২০২৩ সালের টি-টোয়েন্টি নারী বিশ্বকাপের আসর। গত শুক্রবার আসরের প্রথম ম্যাচে ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে খেলতে নামে দক্ষিণ-আফ্রিকা।
স্বাগতিকরা টস জিতে ব্যাটিংয়ে পাঠায় শ্রীলঙ্কাকে, ব্যাটিংয়ে নেমে দারুণ শুরু করে লঙ্কানরা। অধিনায়ক চামারি আতাপাত্তুর ও ভিষ্মি গুণারত্নে ব্যাটে ভর করে ৪ উইকেট হারিয়ে ১২৯ রানের লড়াকু পূজি পায় লংকান মেয়েরা।
অধিনায়ক চামারি আতাপাত্তু ব্যাট হাতে ৫০ বলে ৬৮ রান করেন এবং তাকে যোগ্য সঙ্গ দিয়ে ৩৪ বলে ৩৫ রান করেন ভিষ্মি গুণারত্নে।
প্রোটিয়া মেয়েরা বোলিংয়ে তেমন বড় অবদান রাখতে পারেনি কেউই। শবনম ইসমাইল, মারিজেননি কাপ্প ও নাডিন-ডী ক্লার্ক একটি করে উইকেট শিকার করেন।
জবাবে ব্যাটিংয়ে নেমে লংকান বোলিং তোপে পড়ে দক্ষিণ-আফ্রিকা। সাত ওভার শেষে দুই ওপেনারের উইকেট হারিয়ে বিপাকে পড়ে প্রোটিয়া মেয়েরা। শুনি লুস দলকে ভরসা দেওয়ার চেষ্টা করলেও ২৭ বলে ২৮ রান করে সাঁজঘরে ফেরেন। এরপর দলের কেউ ব্যাটিং ভরসা দিতে না পারাই ১২৬ রানে শেষ হয় প্রেটিয়া মেয়েদের ইনিংস। লংকান মেয়েরা ৩ রানে জয় লাভ করে।
শ্রীলঙ্কা দলের পক্ষে ইনোকা রিনোয়রা সবোর্চ্চ তিন উইকেট শিকার করেন। কুমারি ও রানাসিংহে দুটি উইকেট শিকার করেন। ম্যাচ সেরার পুরস্কার পান অধিনায়ক চামারি আতাপাত্তু।
এনবিএস/ওডে/সি