ফেডারেশন কাপ হ্যান্ডবলে নারী বিভাগে চ্যাম্পিয়ন আনসার

ওয়ালটন ফেডারেশন কাপ হ্যান্ডবল প্রতিযোগিতায় নারী বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ আনসার ও ভিডিপি। বুধবার পল্টনের শহীদ (ক্যাপ্টেন) এম. মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে তারা ৪৫-২৮ গোলে তেঁতুলিয়া উপজেলা ক্রীড়া সংস্থাকে হারায়। বিজয়ী দল প্রথমার্ধে ২৬-১২ গোলে এগিয়ে ছিল।

একটানা দ্বিতীয়বার শিরোপা জিতলো আনসার। চ্যাম্পিয়ন দলের খাদিজা নারী বিভাগের সেরা খেলোয়াড় নির্বাচিত হন। পুরুষ বিভাগের ফাইনাল অনুষ্ঠিত হবে বৃহস্পতিবার। সকাল পৌনে ১১টায় ফাইনালে প্রতিদ্বন্দ্বিতা করবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং বাংলাদেশ আনসার ও ভিডিপি।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কোহিনুর, ফেডারেশনের কার্যনির্বাহী সদস্য ও পরিচালনা কমিটির সম্পাদক সেলিম মিয়া বাবুসহ ফেডারেশনের অন্যান্য কর্মকর্তা।

এনবিএস/ওডে/সি

Walton Ads