লিওনেল মেসিরা জুনে বাংলাদেশে আসছে, দাবি আর্জেন্টাইন সংবাদমাধ্যমের

কাতার বিশ্বকাপের পর থেকেই লিওনেল মেসিদের বাংলাদেশে আসা নিয়ে গুঞ্জন তৈরি হয়েছিলো। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কর্মকর্তারা পর্যন্ত এই বিষয়ে সরব ছিলেন। যদিও পরে সবাই নিশ্চুপ হয়ে যান। এবার আর্জেন্টাইন এক সংবাদমাধ্যমে দাবি করলো, জুনে মেসিরা বাংলাদেশে যাবে।

ওই সংবাদমাধ্যমের নাম ডোবেল আমারিলা। এই নামের টুইটার অ্যাকাউন্ট থেকে এই তথ্য জানানো হয়েছে। ডোবেলের মতে, আগামী জুনে আর্জেন্টিনা বাংলাদেশে পা রাখবে। লাল সবুজের দেশে এসে জামাল ভূইয়াদের বিপক্ষে একটি ম্যাচও নাকি খেলবে তারা। ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার সম্ভাব্য তারিখ হিসেবে আমারিলা জুনের ১২ থেকে ২০ তারিখের মধ্যবর্তী সময়কে উল্লেখ করেছেন।

এনবিএস/ওডে/সি

Walton Ads