গুহা থেকে উদ্ধারকৃত থাই ফুটবলারের মৃত্যু যুক্তরাজ্যে

থাইল্যান্ডে ২০১৮ সালে গুহায় বেড়াতে গিয়ে নিখোঁজ ১২ সদস্যের ফুটবল দল এবং তাদের কোচ। গুহায় আটকে পড়া ক্ষুদে ফুটবল দলের অধিনায়ক ছিলেন ডুয়াংপেত প্রমথেপ।

দুই সপ্তাহেরও বেশি সময় পরে গুহা থেকে উদ্ধার করা হয়েছিল ওই ক্ষুদে ফুটবল দলকে। গত মঙ্গলবার উদ্ধারকৃত দলের ক্যাপ্টেন ডুয়াংপেত প্রমথেপ যুক্তরাজ্যে মারা গেছেন।

প্রশিক্ষণের জন্য ২০২২ সালের শেষ দিকে একটি ব্রিটিশ ফুটবল একাডেমিতে ভর্তি হয়েছিলেন প্রমথেপ। গত রবিবার এই থাই ফুটবলার কে যুক্তরাজ্যেও লেস্টারশায়ারের একটি হোস্টেল থেকে অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। মঙ্গলবার হাসপাতালেই মারা যান ডুয়াংপেত প্রমথেপ। তার বয়স ছিল ১৭ বছর।

তার মৃত্যুর কারণ সম্পর্কে বৃহস্পতিবারও নিশ্চিত হওয়া যায়নি। তবে লেস্টারশায়ার পুলিশের দাবি, প্রমথেপের মৃত্যু সন্দেহজনক মনে হচ্ছে না। তবে থাইল্যান্ড বলছে, প্রমথেপ মাথায় আঘাতজনিত সমস্যায় ভুগছিল।

এনবিএস/ওডে/সি

Walton Ads