ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম দুই ওয়ানডের জন্য ১৪ সদস্যের বাংলাদেশ দল

তিনটি ওয়ানডে ও সমান সংখ্যক টি-টোয়েন্টি সিরিজ খেলতে ঢাকায় আসছে ইংল্যান্ড ক্রিকেট দল। আগামী ১ মার্চ সফরকারীদের বিরুদ্ধে শুরু হবে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ।

ইংল্যান্ডের বিপক্ষে প্রথম দুই ওয়ানডের জন্য ১৪ সদসের দল ঘোষণা করেছে বাংলাদেশ। দলে নতুন মুখ তৌহিদ হৃদয়। দলে ফিরেছেন অধিনায়ক তামিম ইকবাল। ১৪ সদস্যের দল থেকে বাদ পড়েছেন এনামুল হক বিজয়, নুরুল হাসান সোহান, ইয়াসির রাব্বি ও নাসুম আহমেদ।

বাংলাদেশ দল: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন কুমার দাস, নাজমুল শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, মাহমুদউল্লাহ, মেহেদী মিরাজ, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, এবাদত হোসেন, তাইজুল ইসলাম ও তৌহিদ হৃদয়।

এনবিএস/ওডে/সি

Walton Ads