দ্রুতই জাতীয় দলে নেওয়া হলো তৌহিদ হৃদয়কে: মাশরাফি
বিপিএলের নবম আসর বিভিন্ন সমালোচনা দিয়ে শুরু হলেও শেষ পর্যন্ত সুনাম কুড়িয়েছে দেশি খেলোয়াড়দের সাফল্য দিয়ে। নাজমুল হাসান শান্ত ও তৌহিদ হৃদয়রা সামর্থ্যরে প্রমাণ দিয়েছেন এই আসরেই।
বিপিএলের ফাইনাল চলাকালীন জাতীয় দলের স্কোয়াডে ডাক পেয়েছেন তৌহিদ হৃদয়। চলতি আসরে তার ব্যাটিং পারফরম্যান্সকে মূল্যায়ন করে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে স্কোয়াডে জায়গায় পেয়েছে হৃদয়।
জাতীয় দলের সাবেক অধিনায়ক বলেন, একটু দ্রুতই জাতীয় দলে ডাকা হলো তৌহিদ হৃদয়কে। আমাকে যদি বলেন, আমি হয়তো আরেকটু সময় নিতাম ওর ক্ষেত্রে।
ব্যাখ্যা করে মাশরাফি বলেন, জাতীয় দলে গিয়ে একটা দেশের সেরা পাঁচজন বোলার থাকবে। আমি আশা করি না ও এসেই ভালো খেলবে, তবে ভালো খেললে আলহামদুলিল্লাহ। কিন্তু আমাদের প্রত্যাশায় একটু লাগাম থাকা উচিত হৃদয়ের কাছ থেকে। ছেলেটাকে খুবই তাড়াতাড়ি নেওয়া হয়েছে। এমন না হয় নিয়ে আবার রান না করলে ফেলে দেওয়া হয়।
তিনি আরো বলেন, লিটনকে যেভাবে সেট করেছেন, শান্তকে যেভাবে করছেন। ওদের প্রচুর চাপ নিতে হয়। আমরাও বাইরে থেকে বিভিন্ন কথা বলি। কিন্তু চাপটা শেষ অবধি কিন্তু ওই খেলোয়াড়ের ওপর চলে আসে। খেলোয়াড় তৈরি করতে হলে তাকে সুযোগ ও বিভিন্ন জায়গায় খেলিয়ে খেলিয়ে প্রস্তুত করতে হবে। আল্টিমেটলি জাতীয় দলে গিয়ে বারবার একটা প্লেয়ারকে সেট করা দলের জন্যও যেমন কঠিন হয়ে যায়, ওই খেলোয়াড়ের জন্যও কঠিন হয়ে যায়।
তবে তৌহিদ হৃদয়ের উপর পূর্ণ আস্থা আছে বলেন মাশরাফি, তৌহিদ হৃদয় ফ্যান্টাসটিক প্লেয়ার, এই মুহূর্তে দারুণ ফর্মে আছে। আমি তাকে শুভকামনা জানাই।
এনবিএস/ওডে/সি