মাউন্ট মঙ্গানুই টেস্টে তৃতীয় দিনেই জয়ের দ্বারপ্রান্তে ইংল্যান্ড

 নিউজিল্যান্ডের মাটিতে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচে মাউন্ট মঙ্গানুইতে তৃতীয় দিনেই জয়ে দ্বারপ্রান্তে ইংলিশরা। জয়ের জন্য ইংলিশদের দরকার আর মাত্র ৫ উইকেট।  

তৃতীয় দিনে ব্যাটিংয়ে নামে ইংলিশরা। দ্বিতীয় ইনিংসে শুরু থেকেই ওয়ান্ডে মেজাজে ব্যাটিং করে রান তুলতে  থাকে ইংল্যান্ড। ক্রাউলি ২৮ রান করে আউট হলে পেপ কে সঙ্গে নিয়ে ৭৪ রানের জুটি গড়ে বেন ডাক্ট। এদিন ব্যাটে আলো ছড়ায় জো-রুট ৬২ বলে ৫৭ রান করেন। এরপর হ্যারি ব্রোক (৫৪ ), বেন ফোয়াকেস (৫১) ও বেন স্টোকের তিন চার ও দুই ছক্কায় ৩৩ রানের মারকুটে ইনিংসে ৩৭৪ রানে অলআউট হয় ইংল্যান্ড। এতে ৩৯৩ রানের বড় লিড পায় বেন স্টোকরা।

ইংলিশদের টেস্টের নতুন ব্যাটিং ধরনে বিপাকে কিউই বোলাররা। উইকেট শিকার করলেও রান আটকাতে ব্যর্থ ওয়াগনাররা। ব্রাসয়েল ও টিকার তিনটি করে উইকেট শিকার করেন। এছাড়া ওয়াগনার ও স্কোট দুটি করে উইকেট তোলেন।

জয়ের লক্ষ্যে ৩৯৩ রানের জবাবে ব্যাটিংয়ে নেমে ইংলিশ বোলিং তোপে কিউইরা। ঘরের মাঠে যেন নিজেদের অচেনা করে তুলেছে নিউজিল্যান্ড। ডেভন কোনয় ২ ও অভিজ্ঞ উইয়িলামসন ০ রান করে ফেরেন। ইংলিশ বোলারদের কাছে বড্ড অসহায় নিউজিল্যান্ড। মাত্র ৬৩ রানে ৫ উইকেট হারিয়ে তৃতীয় দিন শেষ করেছে কিউইরা।

তৃতীয় দিন শেষে ৫ উইকেট তুলে প্রথম ম্যাচের জয়ে অনেক কাছে ইংলিশরা। ৫ উইকেটের মধ্যে ৪ উইকেট শিকার করেন স্টুয়ার্ট ব্রড। এক উইকেট শিকার করেন রবিনসন।

এনবিএস/ওডে/সি

Walton Ads