১১দিন পর ঘানার ফুটবলার ক্রিশ্চিয়ান আতসুর মরদেহ উদ্ধার

তুরস্কে ভূমিকম্পের প্রায় দু’সপ্তাহ পর ঘানার আন্তর্জাতিক ফুটবলার ক্রিশ্চিয়ান আতসুকে তার বাড়ির ধ্বংসস্তূপের নিচে মৃত অবস্থায় পাওয়া গেছে বলে তার এজেন্ট নিশ্চিত করেছে।

একত্রিশ-বছর বয়সী এই ফুটবলার এক সময়ে ইংলিশ প্রিমিয়ার লিগের দল এভারটন, চেলসি এবং নিউক্যাসলে খেলেছেন। ছয়ই ফেব্রুয়ারির ভূমিকম্পে তুর্কী প্রদেশ হাতাইয়ের আন্টাকিয়ায় তার অ্যাপার্টমেন্ট ধসে পড়ার পর থেকে আতসু নিখোঁজ ছিলেন।

তুরস্কের একটি শীর্ষস্থানীয় ক্লাব হাতায়স্পোর টুইটারে এক পোস্টে বলেছে, আমাদের দুঃখ প্রকাশের আর কোন ভাষা নেই। তোমাকে আমরা ভুলব না, আতসু। তোমার উপর শান্তি বর্ষিত হোক, হে সুন্দর মানুষ।

এনবিএস/ওডে/সি

Walton Ads