দিল্লি টেস্টের দ্বিতীয় দিনে অলআউট ভারত  

 দিল্লি টেস্টে দ্বিতীয় দিনে ভারতকে অলআউট করে খেলায় ফিরেছে অস্ট্রেলিয়া। ৬২ রানের লিড নিয়ে দ্বিতীয় দিন শেষ করে অস্ট্রেলিয়া।

দ্বিতীয় দিনে ব্যাটিংয়ে নেমে ন্যাথেন লায়নের স্পিন ঘূর্ণিতে বিপাকে পড়ে ভারত। রোহিত শর্মা ৩৯ ও রাহুল ১৭ রানে লায়ন ফাঁদে আউট হয়।

লায়ন ঘূর্ণিতে দিশেহারা চিতেস্বর পুজারাও, ডাক আউট হয়ে সাঁজ ঘরে ফেরেন তিনি। এরপর কোহলি দলকে ভরসা দেন। বেক্তিগত ৪৪ রানে লেগ বিফোরে আউট হয় কোহলি। এই দিনও ব্যাটে রান পাননি আইয়ার। শেষ পর্যন্ত দলকে ভরসা দেয় অক্ষর প্যাটেল ও অশ্বীন। অক্ষর ৭৪ ও অশ্বীন ৩৭ রানে আউট হলে ২৬২ রানে শেষ হয় ভারতের প্রথম ইনিংস।

দ্বিতীয় দিনে অজি বোলিং তোপে বিধ্বস্ত ভারত। রোহিত শর্মাদের অলআউট হয়ে ম্যাচে ফিরেছে অজিরা। ভারতের মাটিতে স্পিন ঘূর্ণি দেখিয়ে ৫ উইকেট শিকার করেন ন্যাথেন লায়ন। ম্যাথিউ ও মুর্ফি দুইটি করে উইকেট শিকার করেন। অধিনায়ক কাউমিন্স একটি উইকেট শিকার করেন।

দ্বিতীয় দিনের শেষ সময়ে ব্যাটিংয়ে নামে অস্ট্রেলিয়া। ২৩ রানে উসমান খাজার উইকেট হারায় অজিরা। হেডের ৩৯ ও ল্যামবুশেনের অপরাজিত ১৬ রানে দলীয় ৬১ রানে দ্বিতীয় দিন শেষ করে অজিরা।

দ্বিতীয় ইনিংসে উসমান খাজাকে আউট করেন রবীন্দ্র জাদেজা।

এনবিএস/ওডে/সি

Walton Ads