নিউজিল্যান্ডের মাটিতে ২৬৭ রানের ঐতিহাসিক জয় ইংল্যান্ডের

নিউজিল্যান্ডের মাটিতে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচে মাউন্ট মঙ্গানুইতে ২৬৭ রানের বড় জয় ইংলিশদের। চতুর্থদিনে ১২৬ রানে নিউজিল্যান্ডকে অলআউট করে ঘরের মাঠে বড় ব্যবধানে হারের তিতো স্বাদ দিলো ইংল্যান্ড।

নিউজিল্যান্ডের কাছে লক্ষ্যটা ছিল পাহাড় সমান ৩৯৪ রান। জিততে হলে গড়তে হতো রেকর্ড। আগের দিন ৬৩ রানে ৫ উইকেট হারানোয় মাউন্ট মঙ্গানুই টেস্টের চতুর্থ দিনের খেলা ছিল নিছক আনুষ্ঠানিকতা।

জেমস অ্যান্ডারসনের তোপের মুখে চতুর্থ দিনের প্রথম সেশনে নিউজিল্যান্ড অলআউট হয় ১২৬ রানে। ফলে ১৫ বছর পর কিউইদের মাটিতে ২৬৭ রানের বড় ব্যবধানে জয় পায় ইংল্যান্ড। এর আগে সর্বশেষ ২০০৮ সালে নিউজিল্যান্ডে টেস্ট জিতেছিল ইংলিশরা। অন্যদিকে ব্রেন্ডন ম্যাককালাম ও বেন স্টোকসের অধীনে সবশেষ ১১ টেস্টের ১০টিতেই জিতল ইংল্যান্ড।

প্রথম ইনিংসে ইংল্যান্ডের ৩২৫ রানের জবাবে নিউজিল্যান্ড করেছিল ৩০৬ রান। আর দ্বিতীয় ইনিংসে ইংলিশরা করে ৩৭৫ রান।নিজেদের দ্বিতীয় ইনিংসে অ্যান্ডারসন-ব্রডের তোপে ঘুরে দাঁড়াতে পারেনি কিউইরা। এই টেস্টে জুটিতে হাজারতম উইকেট শিকারের মাইলফলক গড়ে অ্যান্ডারসন–ব্রড জুটি। সবাইকে ছাড়িয়ে যৌথভাবে দুই পেসারের উইকেট ১০০৯টি।

দুই ইংনিসে অর্ধশতক করে ম্যাচসেরা হয় ইংল্যান্ডের হ্যারি ব্রুক। তিনি বলেন জয়ে কারও একক কৃতিত্ব নেই। আমরা সবাই দারুণভাবে ভূমিকা রেখেছি। বিশেষ করে এমন উইকেটে বোলারদের কথা আগে বলতে হয়। ঘরের মাঠে এমন পরাজয়ে হতাশার কথা জানান নিউজিল্যান্ডের অধিনায়ক টিম সাউদি, হতাশাজনক। তবে ইংল্যান্ডকে কৃতিত্ব দিতে হবে। কৌশলগত দিক থেকে তারা খুব ভালো খেলেছে

এনবিএস/ওডে/সি

Walton Ads