অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজের দল ঘোষণা ভারতের

বোর্ডার সুনীল-গাভাস্কার চার ম্যাচের টেস্ট সিরিজ শেষে অস্ট্রেলিয়ার সঙ্গে তিন ম্যাচের ওয়ানডে সিরিজও খেলবে ভারত। ওই সিরিজের জন্য দল ঘোষণা করেছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই)।

তবে সিরিজে রোহিত শর্মা থাকলেও পারিবারিক কারণে প্রথম ম্যাচ তিনি খেলবেন না বলে জানা গেছে। তার জায়গায় সিরিজের প্রথম ম্যাচে নেতৃত্ব দেবেন ডানহাতি অলরাউন্ডার ও টি-টোয়েন্টি দলের অধিনায়ক হার্দিক পাণ্ডিয়া।

দলে ডাক পেয়েছেন পেসার জয়দেব উদানকাট। আর ইঞ্জুরি কাটিয়ে উঠা দুর্দান্ত ফর্মে থাকা রবীন্দ্র জাদেজা তো থাকছেনই। সঙ্গে থাকছেন বামহাতি আরেক অলরাউন্ডার আকসার প্যাটেলও।

ভারতের ওয়ানডে দল: রোহিম শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, সূর্যকুমার যাদব, কেএল রাহুল, ইশান কিষাণ, হার্ডিক পান্ডিয়া, রবিন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, ওয়াশিংটন সুন্দর, যুজবেন্দ্র চাহাল, মোহাম্মদ শামি, মোহাম্মদ সিরাজ, উমরান মালিক, শার্দুল ঠাকুর, অক্ষর প্যাটেল, জয়দেব উনাদকাট।

 এনবিএস/ওডে/সি

Walton Ads