আন্তর্জাতিক টেনিসে প্রথম বাংলাদেশি নারী রেফারি হিসেবে অভিষেক মাসফিয়া আফরিনের
রমনা শেখ জামাল জাতীয় টেনিস কমপ্লেক্সে শুরু হয়েছে আন্তর্জাতিক টুর্নামেন্ট জুনিয়র বিশ্ব টেনিস সিরিজ। আন্তর্জাতিক এ টুর্নামেন্ট দিয়ে ইতিহাস গড়লেন মাসফিয়া আফরিন। বাংলাদেশের প্রথম নারী রেফারি হিসেবে আন্তর্জাতিক টেনিসে অভিষক হলো তার। কালবেলা
এর আগে জাতীয় ও বয়সভিত্তিক আন্তর্জাতিক টুর্নামেন্টে খেলেছেন তিনি। সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে গত বছর শেষ করেন রেফারিংয়ের লেভেল ওয়ান কোর্স। জানুয়ারিতে ঢাকায় অনুষ্ঠিত হয়েছিল আন্তর্জাতিক টেনিস ফেডারেশন (আইটিএফ) অনূর্ধ্ব-১৪ ডেভেলপমেন্ট চ্যাম্পিয়নশিপ। ওই টুর্নামেন্টে সহকারী রেফারির দায়িত্ব পালন করেছিলেন মাসফিয়া।
সেবার ভালো করায় এবার প্রধান রেফারির দায়িত্ব পেয়ে বেশ উচ্ছ্বসিত মাসফিয়া। তিনি বলেন আরও বড় স্বপ্ন রয়েছে তার, কাঁধের চোট অনেক ভুগিয়েছে। এখনো পুরোপুরি সেরে উঠিনি। এই অবস্থায় খেলা চালিয়ে যাওয়া অসম্ভব। তাই অফিসিয়াল কার্যক্রমে আগ্রহী হয়েছি। আন্তর্জাতিক টুর্নামেন্টে বাংলাদেশের প্রথম নারী রেফারি, এটা ভেবেই গর্ব হয়। স্বপ্ন দেখি একদিন সাদা ব্যাজের রেফারি হওয়ার। তাহলে গ্র্যান্ড স্লাম চালাতে পারব।
মাসফিয়ার এই স্বপ্নপূরণে সহযোগিতা করার ঘোষণা নিয়েছেন বাংলাদেশ টেনিস ফেডারেশেনর সাধারণ সম্পাদক আবু সাঈদ মোহাম্মদ হায়দার, আইটিএফের একটা বড় অংশই অফিসিয়াল কার্যক্রমে নারীদের ক্ষমতায়নে উদ্বুদ্ধ করে। সম্প্রতি আমাদের এখানে আইটিএফ থেকে প্রশিক্ষক এসেছিলেন, তার অধীনে ২২ জন ছেলেমেয়ে অংশ নেয় রেফারিং কোর্সের লেভেল ওয়ানে। সেখানে মাসফিয়া প্রথম হয়েছিল। যে কারণে তাকে রেফারি হিসেবে দায়িত্ব দিয়েছি। তাকে সাদা ব্যাজের পরীক্ষার জন্য এরপর ইন্দোনেশিয়া পাঠানো হবে।
এনবিএস/ওডে/সি