রমজানে ৭৬ ভাষায় কোরআনের কপি বিতরণ করবে সৌদি

সৌদি বাদশা সালমান বিন আবদুল আজিজ এর অনুমোদন দিয়েছেন। সে অনুযায়ি ৭৬টি ভাষায় কোরআনের তরজমা করা কপি বিতরণ করা হবে। বিশ্বের ২২টি দেশের ইসলামিক কেন্দ্রে এসব কোরআনের কপি দেওয়া হবে। রোববার (৫ মার্চ) সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, কোরআনের এই কপিগুলো বিভিন্ন আকারের হবে। কোরআনের কপিগুলো মদিনার কিং ফাহাদ কমপ্লেক্সে তৈরি করা হয়েছে। সৌদি আরবের ইসলাম ও দাওয়াহবিষয়ক মন্ত্রণালয় রমজানে ২২টি দেশের ইসলামিক সেন্টারের মাধ্যমে কপিগুলো বিতরণ করবে।

সৌদি আরবের ইসলামি মন্ত্রণালয়ের মন্ত্রী ও কিং ফাহাদ কমপ্লেক্সের প্রধান ড. আবদুল লতিফ আল শায়েখ বলেছেন, সৌদি আরব বিশ্বের কোটি কোটি মানুষের কাছে পবিত্র কোরআনের বাণী পৌঁছে দেওয়ার চেষ্টা করছে। তিনি আরো বলেন, মন্ত্রণালয় ২২টি দেশে সৌদি দূতাবাসের সঙ্গে যোগাযোগ করে যত্নসহকারে কোরআন ও কোরআনের অনুবাদ করা কপিগুলো পৌঁছে দেওয়া হবে।

এনবিএস/ওডে/সি

Walton Ads